বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম, নিহত ১ পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত এক আহত দুই  মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল যশোরে আদ্-দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর-লুটপাট পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ১১ দলের বিক্ষোভ ও সমাবেশ মৌচাক প্রেসক্লাবের উদ্যোগে ‘মৌসুমী ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত পঞ্চগড়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত পঞ্চগড়ে চরমোনাই পীর: পুশইন বন্ধে কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন
৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার

৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট :: জামালপুরের মাদারগঞ্জে বিপুল দেশীয় মদ তৈরির উপকরণ, চোলাই মদ ও নগদ টাকাসহ প্রদীপ দাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার গায়ে ছিল ব্রাজিল ফুটবল দলের জার্সি। ওই যুবকের বাড়িতে তল্লাশি চালিয়ে এসব মাদক ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

গত বৃহস্পতিবার (১১ জুন) রাতে এক প্রেস ব্রিফিংয়ে মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ সময় মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ও ওসি (তদন্ত) তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন। গ্রেপ্তার প্রদীপ দাস পৌর শহরের বালিজুড়ী নামাপাড়া এলাকার মৃত ভুট্টো রবিদাসের ছেলে।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে চর গ্রাবেরগ্রাম এলাকার রবিদাসের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় প্রদীপ দাস, পলাতক সুবিধা রাণী ওরফে বুচি ও সুনিয়া জাম্বুর বসতঘরের খাটের নিচে, রান্নাঘর ও টিউবওয়েলের পাশে তল্লাশি চালিয়ে ৪১টি প্লাস্টিকের জারকিনে রাখা ৪১০ লিটার দেশীয় মদ তৈরির উপকরণ (জাওয়া), ১৭ কেজি চিটাগুড়, সাড়ে আট লিটার চোলাই মদ এবং মদ বিক্রির নগদ ৩ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

অভিযানকালে প্রদীপ দাসকে গ্রেপ্তার করা হলেও অন্য দুজন পালিয়ে যান। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান পুলিশ।


এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে শুক্রবার আদালতে পাঠানো হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com