বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে আলোচিত ইবনেসিনার কর্মকর্তা হত্যায় দুই আসামি গ্রেফতার বিজ্ঞান বিভাগের দুই এসএসসি পরীক্ষার্থী পেল মানবিক বিভাগের প্রবেশপত্র সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই: জামায়াত আমির লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয় দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড
বর্তমান সংবিধানের অধীনে কোনো নির্বাচনে যাবে না এনসিপি

বর্তমান সংবিধানের অধীনে কোনো নির্বাচনে যাবে না এনসিপি

অনলাইন ডেস্ক: বর্তমান সংবিধানের অধীনে অনুষ্ঠিত কোনো নির্বাচনে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। শুক্রবার ( ১৫ আগস্ট) সন্ধ্যায় নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

আবদুল হান্নান মাসউদ অভিযোগ করেন, ড. মুহাম্মদ ইউনূস সব রাজনৈতিক দলকে বাদ দিয়ে একটি নির্দিষ্ট দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঠিক করেছেন, যাতে তিনি ‘সেইফ এক্সিট’ নিতে পারেন। এতে অন্যান্য দলের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড
তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া পর্যন্ত আমরা সবাই দেশদ্রোহী হয়ে থাকব। সরকার আমাদের ফাঁসিতে ঝোলাতে চায়। বর্তমান অন্তর্বর্তী সরকারই জুলাইয়ের সবচেয়ে বড় গাদ্দার।

এনসিপির এই নেতা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ১০৬ অনুচ্ছেদের অধীনে শপথ নিলেও সেখানে নির্বাচনের দায়িত্বের কথা নেই। পরে রাজনৈতিক দলগুলোকে রাজি করিয়ে ওই অনুচ্ছেদে নতুন বিধি যোগ করে নির্বাচন দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

তিনি প্রশ্ন তোলেন, অতীতে যেভাবে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, এবারও কি সেইভাবে নির্বাচন হবে? গণপরিষদ নির্বাচনের দাবি মেনে না নেওয়া এবং জুলাই সনদের আইনি স্বীকৃতি না দেওয়া পর্যন্ত নির্বাচনে যাবে না এনসিপি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com