বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে ​নিখোঁজের কয়েক ঘণ্টা পর পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয় দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত দুর্ঘটনায় ‎মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম মানবিক সংকটে পরিবার বিকেলে ছুটির পর সন্ধ্যায় তালাবদ্ধ স্কুলের বাথরুম থেকে উদ্ধার হলো শিশু
ইউপি চেয়ারম্যানের বিচারের দাবিতে গোবিন্দগঞ্জে প্রতিবাদ সমাবেশ

ইউপি চেয়ারম্যানের বিচারের দাবিতে গোবিন্দগঞ্জে প্রতিবাদ সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি:: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজা বিরাটে জুলিয়াস সরেনের বাড়িতে সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ ও তার মা ফিলুমিনা হাঁসদাকে মারধর করায় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ হয়েছে।

শুক্রবার (২ মে) ভুক্তভোগীর বাড়ির সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে সাঁওতাল সম্প্রদায়ের সমাধিস্থান ও বরট্ট মৌজার সরকারি খাস পুকুর দুটি দখলমুক্ত করারও দাবি জানানো হয়।

আন্দ্রিয়াস মুর্মুর সঞ্চালনায় ও ব্রিটিশ সরেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকে, আদিবাসী নেতা বার্নাবাস টুডু, রাফায়েল হাঁসদা, প্রিসিলা মুর্মু, আনিছুর রহমান ময়নুল, শ্যামবালা হেমরম, তারামনি সরেন, জুলিয়াস সরেন, মাখন মার্ডী, লিমা মুর্মু প্রমুখ।

বক্তারা বলেন, রাজাহার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার ভাই মেজবাউলসহ দুর্বৃত্তরা গত ৩ জানুয়ারি বাড়িতে অগ্নিসংযোগ ও ফিলুমিনা হাঁসদাকে মারধরে গুরুতর আহত করে। এ ঘটনায় পুলিশ রফিকুল চেয়ারম্যানকে ঢাকা থেকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে। পরে জামিনে বের হওয়ার পর থেকে সাঁওতালদের বিভিন্ন ধরনের হুমকি এবং গ্রাম ছাড়ার ভয় দেখিয়ে আসছেন। এছাড়াও শতবর্ষী সমাধিস্থান দখল করে শক্ত নেট দিয়ে ঘেরাও দিয়ে সাঁওতালদের মৃত ব্যক্তিদের সমাধি দিতে বাধা প্রদান করছেন।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে অবৈধভাবে দখলকৃত সাঁওতালদের জমি, সমাধিস্থান ও সরকারি খাস পুকুর দুটি দখলমুক্ত এবং চেয়ারম্যান রফিকুল ইসলামের বিচারের দাবি জানান।

প্রবা/আরইসআর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com