বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের মত বিনিময় সভা নরসিংদীর পলাশে হাত,পা ও লিঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় শাহজাহান ৭৫ বছরের বৃদ্ধার মৃত দেহ উদ্ধার করলেন পুলিশ অবশেষে ফুলবাড়ী বাশির দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করলেন এমপি রেজওয়ানুল হক নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলাগুলি নবীনগরে গুরুতর আহত অজ্ঞাতপরিচয় ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন আদিতমারীতে প্রবাসীর স্ত্রীকে ধ’র্ষণের অ’ভিযোগে যুবক গ্রে’প্তার সুন্দরগঞ্জে সাংবাদিকের গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ, টাকা-স্বর্ণালঙ্কার লুট দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত, আহত ২ ওমরাহ ও সৌদি আরব সফর শেষে কক্সবাজারে জামায়াতের জেলা আমির নূর আহমদ আনোয়ারী সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার, বেরিয়ে আসছে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক চক্রের ভয়ঙ্কর তথ্য
ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

ডেস্ক রিপোর্ট :: ময়মনসিংহের গফরগাঁওয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোজাম্মেল হোসেন মননকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিকেলে স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে গফরগাঁও উপজেলার আহ্বায়ক মীর মোজাম্মেল হোসেন মননকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন পর থেকে মীর মোজাম্মেল হোসেন মনন ব্যবসায়ী নুরুজ্জামান রানার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ফ্যাক্টরি ও মাদরাসা বন্ধ করে দেওয়ার ও ব্যক্তিগত হামলার হুমকি দেওয়া হয়। কিন্তু চাঁদা না দেওয়ায় গত ৬ মার্চ রমজান উপলক্ষে আয়োজিত একটি ইফতার মাহফিল চলাকালে অভিযুক্তরা মোটরসাইকেল ও অটোরিকশায় এসে নুরুজ্জামান রানাকে ১০ লাখ টাকা দ্রুত দেওয়ার হুমকি দেন। এসময় স্থানীয়রা এগিয়ে এলে ঘটনাস্থল ত্যাগ করেন তারা। পরদিন ৭ মার্চ রাতে পাঁচজনের নাম উল্লেখসহ আরও ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাত আসামি করে গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করা হয়।

এ বিষয়ে সদ্য বহিষ্কৃত উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোজাম্মেল হোসেন মনন বলেন, আমি সবসময় সৎ পথে থেকে রাজনীতি করেছি। কখনো কারও সঙ্গে অন্যায় করিনি। চাঁদাবাজি করার প্রশ্নই উঠে না। আমাকে বহিষ্কারের প্রেস বিজ্ঞপ্তি দেখেছি। বহিষ্কারের কারণ জানতে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করছি। এর প্রতিবাদে আগামীকাল সোমবার সংবাদ সম্মেলন করব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com