বিজ্ঞাপন:
লালমনিরহাটে রেস্টুরেন্টে জরিমানার প্রেক্ষিতে আপিলে, জরিমানা মওকুফ

লালমনিরহাটে রেস্টুরেন্টে জরিমানার প্রেক্ষিতে আপিলে, জরিমানা মওকুফ

খাজা রাশেদ,লালমনিরহাট।। লালমনিরহাট জেলা জজ আদালত সংলগ্ন একটি রেস্টুরেন্টে পচাঁবাসি, অস্বাস্থ্যকর খাবার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেল ও জরিমানার ঘটনা ঘটেছে।

পরবর্তীতে আপিলের প্রেক্ষিতে জরিমানার অর্থ মওকুফ করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে লালমনিরহাট জেলা জজ আদালত চত্বরের পাশে অবস্থিত -সাঁগাই বাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন।

জানা যায়, দীর্ঘদিন যাবৎ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং পচা-বাসি ও দুর্গন্ধযুক্ত দই-মিষ্টি বিক্রির অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৩৯ ধারা অনুযায়ী রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অপরাধ স্বীকার করায় রেস্টুরেন্টের ব্যবস্থাপক ইকবাল হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানো হয়। এ সময়ে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন সাংবাদিকদের বলেন, “জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পচাঁবাসি,অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধ রোধে নিয়মিতই এনকম অভিযান অব্যাহত থাকবে।”

পরে, রেস্টুরেন্টটির মালিক ও লালমনিরহাট রেস্টুরেন্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার সুমন জরিমানার বিরুদ্ধে আপিল করলে আদালত তা মওকুফ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে, সংশ্লিষ্টরা জানিয়েছেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com