বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রংপুরে নম্বর জালিয়াতি করে জমি রেজিস্ট্রির অভিযোগ সৈয়দপুরে ট্রান্সফরমার মেরামতকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মই থেকে পড়ে নেসকো কর্মীর মৃত্যু কুমিল্লা দেবীদ্বারে ৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট গাইবান্ধায় ৬ ঘন্টা ধরে পড়ে আছে বাবার মরদেহ, সম্পত্তির ভাগ নিয়ে ভাই-বোনের বিরোধ! নবীনগরে ব্রিজ আছে, নেই সংযোগ সড়ক—ভোগান্তিতে তিন ইউনিয়নের মানুষ স্কুলছাত্রী তাজমিন হত্যা, কক্সবাজারের সেই প্রেমিক রাজু গ্রেপ্তার দিনে ভাসমান দোকান, রাতে অপরাধের অভিযোগ—মাওনা ফ্লাইওভারের নিচে উদ্বেগ লালমনিরহাটে ধরলা নদীতে গৌরীশংকর গোশালা সোসাইটির উদ্যোগে শুভ মহালয়া উদযাপন ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণ, গ্রেফতার ২

স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণ, গ্রেফতার ২

ডেস্ক রিপোর্ট :: নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় ভুক্তভোগী নারী রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে রাত ১০টার দিকে অভিযুক্ত দুই আসামিকে যাত্রামুড়া বৌবাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে সোমবার ভোরের দিকে ধর্ষণের ঘটনা ঘটে।


গ্রেফতাররা হলেন যাত্রামুড়া এলাকার মৃত মহিজ উদ্দিনের ছেলে আফজাল খান ও একই এলাকার আব্বাস মিয়া।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা ভুক্তভোগী নারীর ঘরে ঢুকে তার মুখ চেপে ধরেন এবং গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখান। এসময় তার স্বামী এগিয়ে এলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়। অভিযুক্তরা হুমকি দেন, তাদের কথা না শুনলে ভুক্তভোগী নারী, তার স্বামী ও ঘুমন্ত শিশুসন্তানকে হত্যা করা হবে। একপর্যায়ে স্বামীর গলায় ছুরি ধরে প্রথমে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ও পরে আফজাল খান ওই নারীকে ধর্ষণ করেন। পরে ওই বাসা থেকে তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যান।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জাগো নিউজকে বলেন, অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com