বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মিয়ানমার-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশিক্ষণের নামে বিদেশে পলাতক, কাস্টমস কর্মকর্তা শহিদুজ্জামান বরখাস্ত পঞ্চগড়ে মামলার হাজিরা দিতে এসে আদালতের বেঞ্চে আসামির মৃত্যু মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে লালমনিরহাটে দুই ফার্মেসিকে জরিমানা আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ অভিযোগ দেওয়ায় থানার সামনেই অভিযোগকারীর ওপর হামলা, আটক ৩ এবার গাইবান্ধায় কিশোর হত্যার জেরে অভিযুক্তদের বাড়িতে হামলা-ভাঙচুর দ্বিতীয় বিয়ে নিবন্ধন নিয়ে বিতর্ক, কালিয়াকৈরের কাজী অফিসের ভূমিকা নিয়ে প্রশ্ন নিয়ম ভেঙে আগেভাগে ব্যবহারিক পরীক্ষা, পঞ্চগড়ে তদন্তে অভিযোগের সত্যতা পঞ্চগড়ে ২৭ বোতল ফেনসিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
‎পুত্র সন্তান জন্মের আনন্দে যমুনা ক্লিনিক থেকে নবজাতকেকে বাসায় নিতে ‎ব্যতিক্রম আয়োজন

‎পুত্র সন্তান জন্মের আনন্দে যমুনা ক্লিনিক থেকে নবজাতকেকে বাসায় নিতে ‎ব্যতিক্রম আয়োজন

কেফায়েত উল্লাহ্,নিজস্ব প্রতিবেদক:: এবার লালমনিরহাটে পুত্র সন্তান জন্মের আনন্দে,ফুল দিয়ে গাড়ি সাজিয়ে বাড়িতে বরন করে নিয়ে যাওয়া সহ ব্যতিক্রম আয়োজন করেছেন বাবা শাহিন ইসলাম (২৭)


‎বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাটের যমুনা ক্লিনিক এন্ড ডায়াগনোসিস এ চিকিৎসা সেবা শেষে ,নবজাতক ছেলে সন্তান,স্ত্রী ও পরিবারের অনন্য সদস্যদের সঙ্গে করে, বাড়ি ফেরার মুহূর্তে নানান রঙ্গের ফুল দিয়ে রাঙানো গাড়িতে ওঠার প্রস্তুতিকালে এমন  দৃশ্য চোখে পড়ে।

‎সে সময়ে, এমন আয়োজনের কারণ জানতে চাইলে,নবজাতক পুত্র সন্তানের বাবা,লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ১নং ফুলগাছ গ্রামের বাসিন্দা মোঃ শাহিন ইসলাম এর সঙ্গে কথা হলে,তিনি বলেন, ইতিপূর্বে, গত বছর আমার একটি কন্যা সন্তানের জন্মের পর মৃত্যুবরন করে। এক বছর পর আবারো মহান আল্লাহ তাআলা আমাকে একটি পুত্র সন্তান দান করেছেন।


‎এতে আমি ও আমার পরিবার খুবেই খুশি। সেই খুশি ও আন্দন্দেই আমি তাকে বরন করে নিতেই আমি ফুল দিয়ে গাড়ি সাজিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছি।

‎শাহিন ইসলাম বলেন,ছেলে কে নিয়ে প্রথমে আমার বাড়িতে,পরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার নামুরী এলাকায় শশুর বাড়িতে যাবো। বর্তমানে নবজাতক সন্তান ও তার মা সুস্থ রয়েছে বলে ও জানান শাহিন ইসলাম। এ সময়ে তিনি তার ছেলে ও স্ত্রীর জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com