বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
জামালপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু মন্ত্রীর হুঁশিয়ারির চার দিনের মাথায় প্রকৌশলীকে খাগড়াছড়িতে বদলি ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেলে বড় ভাইয়ের চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ওসির বিরুদ্ধে গালিগালাজ ও অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগ, ভিডিও ভাইরাল বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ গৃহকর্মীকে নির্যাতন, পুলিশ দম্পতি কারাগারে নন্দিনী হত্যা: দ্রুত চার্জশিট ও বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর লালমনিরহাটে নেসকোর গাফিলতি ৭২ ঘন্টা ধরে অন্ধকারে ২৫০ ব্যবসা প্রতিষ্ঠান
মন্ত্রীর হুঁশিয়ারির চার দিনের মাথায় প্রকৌশলীকে খাগড়াছড়িতে বদলি

মন্ত্রীর হুঁশিয়ারির চার দিনের মাথায় প্রকৌশলীকে খাগড়াছড়িতে বদলি

ডেস্ক রিপোর্ট :: মানিকগঞ্জে উন্নয়নমূলক টেন্ডারের কাজ দীর্ঘদিন ধরে পড়ে থাকা এবং কাজের ধীরগতিকে কেন্দ্র করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতার প্রকাশ্য অসন্তোষ ও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারির চার দিনের মাথায় মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল আজিজ খানকে খাগড়াছড়ি পৌরসভায় বদলির আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মো. সগীর হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাকে খাগড়াছড়ি পৌরসভায় বদলির নির্দেশ দেওয়া হয়। একই আদেশে খাগড়াছড়ি পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামকে মানিকগঞ্জ পৌরসভায় বদলির নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, গত রোববার (১৪ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় মানিকগঞ্জ পৌরসভার প্রকল্প কাজে ধীরগতির বিষয়ে নির্দেশনার পরও ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অপারগতার কথা জানান নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ খান। এতে চরম ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী আফরোজা খানম রিতা।
সেই সময় মন্ত্রী বলেন, ‘আপনি যদি কাজ করতে না পারেন, তাহলে আপনাকে মানিকগঞ্জে রেখে লাভ নেই।’ সেই হুঁশিয়ারির চার দিনের মাথায় তাকে খাগড়াছড়িতে বদলি করা হলো।

বদলির আদেশে বলা হয়েছে, আগামী ২৮ জুনের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ২৯ জুন থেকে স্ট্যান্ড রিলিজ বা তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

এর আগে ঘুষ সংক্রান্ত অভিযোগ এবং ঠিকাদারের কার্যাদেশ ছিঁড়ে ফেলার ঘটনায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে তৎকালীন নির্বাহী প্রকৌশলী শাহাদৎ হোসেনকে রাজবাড়ী পৌরসভায় বদলি করা হয়েছিল। পরে রাজবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আজিজ খানকে মানিকগঞ্জ পৌরসভায় দায়িত্ব দেওয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com