বিজ্ঞাপন:
 
হাদির ইনকিলাব কালচারাল সেন্টারের কার্যক্রম স্থগিত

হাদির ইনকিলাব কালচারাল সেন্টারের কার্যক্রম স্থগিত

অনলাইন ডেস্ক::ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার পরিচালিত ‘ইনকিলাব কালচারাল সেন্টার’-এর সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।


আজ শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর ইনকিলাব কালচারাল সেন্টারের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়। প্রথম ঘোষণায় ‘পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত’ সব কার্যক্রম স্থগিতের কথা জানানো হলেও, পরে বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী এক সপ্তাহের জন্য সেন্টারের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বিশেষ বিজ্ঞপ্তিতে সেন্টার কর্তৃপক্ষ জানায়, বর্তমানে তারা একটি সংকটজনক সময় পার করছেন। সেন্টারের ভলান্টিয়ার ও ম্যানেজমেন্ট সদস্যরা হাসপাতালের কার্যক্রম এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহযোগিতা করায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কায় এক সপ্তাহের জন্য কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “আমরা আপনাদের কাছে দোয়া চাই। ইনশাআল্লাহ, শিগগিরই আমরা এই সংকটাপন্ন মুহূর্ত কাটিয়ে উঠতে পারব এবং ইনকিলাব কালচারাল সেন্টারের কার্যক্রম যথানিয়মে পরিচালিত হবে।”

প্রসঙ্গত, গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেটর সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com