বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
কালীগঞ্জে সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে কয়েক লাখ মানুষ পঞ্চগড়ে চা বাগানে বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের পঞ্চগড়ে চতুর্থ শ্রেণির ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক গাইবান্ধার সুন্দরগঞ্জে বজ্রাপাতে ৩ জনের মৃত্যু বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই শিক্ষিকা বরখাস্ত ১৫ শতকের দলিলে ২১ শতকের স্বপ্ন: বাটোয়ারা মামলায় একটি ‘গাণিতিক জালিয়াতি’র এনালগ ব্যবচ্ছেদ! হোয়াইট হাউসে গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে নিত্যপণ্যের দাম বাড়তি, অস্বস্তিতে নিম্ন ও মধ্যবিত্তরা গরমে হাঁসফাঁস করছে মানুষ, লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে : মির্জা ফখরুল
আমার ভাইকে ভারতের ‘র’ বাঁচতে দেবে না: হাদির বোন

আমার ভাইকে ভারতের ‘র’ বাঁচতে দেবে না: হাদির বোন

অনলাইন ডেস্ক::ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তার বোন মাহফুজা। তিনি বলেছেন, ‘ভারতের র আমার ভাইকে বাঁচতে দেবে না। আমার ভাইয়ের ওপরে যারা গুলি করেছে আমরা তাদের বিচার চাই।’

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে সাংবাদিকদের কাছে মাহফুজা এ কথা বলেন। শরিফ ওসমান হাদির বাড়ি ঝালকাঠির নলছিটিতে।

এদিকে শুক্রবার দুপুরে ঢাকায় হাদি গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ করেছে জুলাই আন্দোলনের সমমনা দলগুলো। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, গণঅধিকার পরিষদ কর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তার বোন মাহফুজা। তিনি বলেছেন, ‘ভারতের র আমার ভাইকে বাঁচতে দেবে না। আমার ভাইয়ের ওপরে যারা গুলি করেছে আমরা তাদের বিচার চাই।’

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে সাংবাদিকদের কাছে মাহফুজা এ কথা বলেন। শরিফ ওসমান হাদির বাড়ি ঝালকাঠির নলছিটিতে।

এদিকে শুক্রবার দুপুরে ঢাকায় হাদি গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ করেছে জুলাই আন্দোলনের সমমনা দলগুলো। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, গণঅধিকার পরিষদ কর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বিকাল ৪টার দিকে খুলনা–বরিশাল আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি কলেজ মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে তারা অবরোধ শুরু করেন। এতে মুহূর্তেই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অবরোধে কলেজ মোড় এলাকায় বরিশাল ও খুলনাগামী রুটের দূরপাল্লার বাসসহ বিভিন্ন পরিবহনের শতাধিক যানবাহন আটকে পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এসএম বায়জিদ ইবনে আকবর ও সদর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে বিকাল ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

অবরোধকারীরা জানান, ওসমান হাদীর ওপর হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে না পারলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। তাদের দাবি, হামলার ঘটনাটি পরিকল্পিত এবং দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন।

এনসিপির ঝালকাঠি জেলা সমন্বয়ক মাইনুল ইসলাম মান্না বলেন, হামলাকারীদের গ্রেফতার করা না হলে শনিবার বিকাল ৪টায় ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকায় সকড় অবরোধ করা হবে। জনগণের দুর্ভোগ বিবেচনা করে আজকের কর্মসূচি সমাপ্ত করা হয়েছে।

ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, ‘শরিফ ওসমান হাদী ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ঝালকাঠি কলেজ মোড়ে সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে ৫টার দিকে যান চলাচল শুরু করে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com