বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ওসির বিরুদ্ধে গালিগালাজ ও অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগ, ভিডিও ভাইরাল বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ গৃহকর্মীকে নির্যাতন, পুলিশ দম্পতি কারাগারে নন্দিনী হত্যা: দ্রুত চার্জশিট ও বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর লালমনিরহাটে নেসকোর গাফিলতি ৭২ ঘন্টা ধরে অন্ধকারে ২৫০ ব্যবসা প্রতিষ্ঠান গ্রেপ্তার আতঙ্কে থমথমে লালমনিরহাট; পুলিশের ওপর হামলায় আসামি ১৫০০ ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের মানববন্ধনে নামালেন প্রধান শিক্ষক, অনুমতির দাবিকে ‘মিথ্যা’ বলছে প্রশাসন নামাজ পড়তে চাইলে ভারতে থাকা চলবে না, বাংলাদেশ বা পাকিস্তানে যান: বিজেপি মন্ত্রী
চরফ্যাশনে মাদক ও চাঁদাবাজি চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, গ্রেফতার ৩

চরফ্যাশনে মাদক ও চাঁদাবাজি চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, গ্রেফতার ৩

হাসান লিটন,চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি::‎ভোলার চরফ্যাশনে ছয় পিস ইয়াবা টেবলেট সহ মো. রুবেল পাটোয়ারী(৪০) কে এবং চাঁদাবাজি মামলায় মো.মনির খলিফা(৪৫) ও তার ভাই সোহেল খলিফা (৩৫) কে গ্রেফতার করে দক্ষিণ আইচা থানা পুলিশ। 

‎শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার চরমানিকা ইউনিয়ন পুরান বাজার এলাকা থেকে মনির খলিফা ও সোহেল খলিফাকে গ্রেফতার করা হয়। এরআগের বুধবার রাত ১২ টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের পাশ থেকে ইয়াবাসহ মো. রুবেল পাটোয়ারীকে গ্রেফতার করা হয়েছে।

‎গ্রেফতারকৃত মনির খলিফা ও সোহেল খলিফা উপজেলার চরমানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জব্বার খলিফার ছেলে। এবং রুবেল পাটোয়ারী একই ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু হাসেম পাটোয়ারীর ছেলে।

‎বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টাকে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির।

তিনি জানান, দক্ষিণ আইচা থানায় চাঁদাবাজির মামলায় মনির খলিফা ও তার ছোট ভাই সোহেল খলিফাকে গ্রেফতার করা হয়।  বুধবার রাত ১২ টার দিকে চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের পাশে মেইন সড়কে অভিযান চালিয়ে ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেল পাটোয়ারীকে গ্রেফতার করা হয়। তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com