বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ওসির বিরুদ্ধে গালিগালাজ ও অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগ, ভিডিও ভাইরাল বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ গৃহকর্মীকে নির্যাতন, পুলিশ দম্পতি কারাগারে নন্দিনী হত্যা: দ্রুত চার্জশিট ও বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর লালমনিরহাটে নেসকোর গাফিলতি ৭২ ঘন্টা ধরে অন্ধকারে ২৫০ ব্যবসা প্রতিষ্ঠান গ্রেপ্তার আতঙ্কে থমথমে লালমনিরহাট; পুলিশের ওপর হামলায় আসামি ১৫০০ ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের মানববন্ধনে নামালেন প্রধান শিক্ষক, অনুমতির দাবিকে ‘মিথ্যা’ বলছে প্রশাসন নামাজ পড়তে চাইলে ভারতে থাকা চলবে না, বাংলাদেশ বা পাকিস্তানে যান: বিজেপি মন্ত্রী
সীমান্তে ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ

সীমান্তে ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক,লালমনিরহাট::লালমনিরহাট (১৫ বিজিবি) ব্যাটালিয়ন এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করেছে। এ অভিযানের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান দমনে বিজিবির দৃঢ় অবস্থান আরও সুস্পষ্ট হয়েছে।


বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, চোরাকারবারীরা ভারতীয় শাড়ির একটি বড় চালান সীমান্ত দিয়ে পাচার করবে। উক্ত তথ্যের ভিত্তিতে ১১ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১২:৫০ মিনিটে বাগভান্ডার বিওপির আওতাধীন পূর্ব ভোটহাট (থানা: ভুরুঙ্গামারী, জেলা: কুড়িগ্রাম) এলাকায় টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় সীমান্ত অতিক্রমকারী সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তারা সাথে থাকা মালামাল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মোট ২৭২টি ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয় যে, জব্দকৃত ২৭২টি শাড়ির সিজার মূল্য ২৭ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত চোরাচালান চক্রের সদস্যদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন: “আন্তঃসীমান্ত চোরাচালানকে শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য বিজিবি সর্বদা তৎপর রয়েছে। চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”

তিনি স্থানীয় জনগণকে চোরাচালান প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় সম্পূর্ণরূপে গোপন রাখার নিশ্চয়তা প্রদান করেন। সফল এ অভিযানে বিজিবি সদস্যদের সাহসিকতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং কৌশলগত দক্ষতা সত্যিই প্রশংসার দাবি রাখে। চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com