বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লক্ষ্মীপুরে পারিবারিক কলহে স্বামীকে ফাঁসালেন স্ত্রী কথা কাটাকাটির জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী পঞ্চগড়ে হাসপাতালের বেডে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগী গ্রেপ্তার লালমনিরহাটে টানাবৃষ্টিতে পাটগাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত ; দুর্ভাবনায় পাটচাষিরা রোকন উদ্দিন বাবুল এমপি’র পরিদর্শন কক্ষ মেরামতে ১৬ লাখ টাকা ব্যয় লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুল থেকে বৃত্তি পেল ৭৩ শিক্ষার্থী ময়মনসিংহে ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশার ৩ যাত্রীর নির্মাণের ৭ দিনের মাথায় ধসে পড়ল ১০ লাখ টাকার ড্রেন হাঁসের বাচ্চা ফেরত দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজনের মৃত্যু টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ
জুজুৎসু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ -২০২৫ এ লড়বেন কুড়িগ্রামের আরিফুর সুমন

জুজুৎসু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ -২০২৫ এ লড়বেন কুড়িগ্রামের আরিফুর সুমন

আনিসুর রহমান,স্টাফ রিপোর্টার::আগামী ৩০ অক্টোবর থেকে ১৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুজুৎসু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২৫। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিশ্বের ৭০টি দেশের প্রায় চার হাজার দুইশতাধিক ক্রীড়াবিদ অংশগ্রহণ করবেন।

বাংলাদেশের জন্য আনন্দের খবর—কুড়িগ্রাম জেলা সদরের কৃতি ক্রীড়াবিদ মো. আরিফুর রহমান সুমন এবার জাতীয় দলের হয়ে ৭৭ কেজি মাইনাস ফাইটিং বিভাগে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, আরিফুর রহমান সুমন ও তার সহযোদ্ধা শাওন জুটি ২০২৪ সালে আবুধাবিতে অনুষ্ঠিত ৮ম এশিয়ান জুজুৎসু প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে দুই ইভেন্টে অংশ নিয়ে ১১০ পয়েন্ট অর্জন করে ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে ৮ম স্থান অর্জন করেছিলেন। এর আগে ২০২২ সালের ডিসেম্বরে একই শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ৬৯ কেজি ফাইটিং বিভাগে স্বর্ণপদক জয় করে তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে পরিচিতি লাভ করেন। পরবর্তীতে ২০২৩ সালে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত প্যারিস প্রিক্স চ্যাম্পিয়নশিপে ৬৯ কেজি ফাইটিং বিভাগে বাংলাদেশের হয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। একই বছরের নভেম্বরে গ্রিসের লোত্রাকিতে অনুষ্ঠিত এক্রপলিস ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করেন তিনি।আরও পরবর্তীতে, ২০২৪ সালে গ্রীসের হেরাক্লিয়নে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে তিনি বাংলাদেশের হয়ে তাম্রপদক অর্জন করেন। বর্তমানে তিনি ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে ২৩তম অবস্থানে রয়েছেন।

ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আরিফুর রহমান সুমন বলেন,ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আমার গভীর ভালোবাসা। চরম অধ্যবসায় ও অনুশীলনের ফলেই আজ আন্তর্জাতিক পর্যায়ে নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পারছি। জাতীয় ক্রীড়া পরিষদের জিও, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি আদেশ ও বিমানের টিকিট হাতে পেয়েছি। আমি গর্বিত—আমার বাবা-মা, কুড়িগ্রামের মানুষের দোয়া ও ভালোবাসায় আজ আমি এখানে। ইনশাল্লাহ, আগামীতেও দেশের হয়ে বিজয়ের এ ধারাবাহিকতা বজায় রাখব।

বাংলাদেশ জুজুৎসু ফেডারেশনের কর্মকর্তারা জানান, এবারের বিশ্ব আসরে বাংলাদেশের এই প্রতিভাবান ক্রীড়াবিদ দেশের জন্য নতুন সাফল্যের দিগন্ত উন্মোচন করবেন বলে আমরা আশাবাদী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com