বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ লালমনিরহাটে আপন গ্রাম প্রগতি ওভা (OVA) এর  উদ্যোগে, ত্রাণ কর্মসূচির উদ্বোধন. ৫ শতক জমি নিয়ে ২২ বছরের জট, রেকর্ড বিভ্রান্তির নেপথ্যে কী? গাইবান্ধায় এসপির বাংলো থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার এতিমদের সঙ্গে সময় কাটিয়ে মাওলানা আব্দুল আজিজকে স্মরণ ছাত্রশিবিরের রংপুরে চার হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি, সুজনের মানববন্ধন মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকবো না: পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, রাতের আঁধারে হামলায় আহত ৭ ৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
লালমনিরহাটে আপন গ্রাম প্রগতি ওভা (OVA) এর  উদ্যোগে, ত্রাণ কর্মসূচির উদ্বোধন.

লালমনিরহাটে আপন গ্রাম প্রগতি ওভা (OVA) এর  উদ্যোগে, ত্রাণ কর্মসূচির উদ্বোধন.

খাজা রাশেদ,লালমনিরহাট।। লালমনিরহাটে আপন গ্রাম প্রগতি ওভা “Own village Advancement “(OVA) এর উদ্যোগে, নদী ভাঙ্গন কবলিত এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রান কর্মসুচির করা হয়েছে।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১ টায় শহরের সার্কিট রোডস্থ, আপন গ্রাম প্রগতি ওভা (OVA) এর অফিস কার্যালয়ে, লালমনিরহাট অধীনস্থ পৌরসভা এলাকার অসহায় ও দুস্থ মানুষের হাতে ত্রান সামগ্রী বিতরণের মাধ্যমে এ কর্মসুচির উদ্বোধন করা করা হয়।

এরপর সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর ও হারাটি ইউনিয়নে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মাঝে ছিলো চাল, মশুর ডাল, আটা, সয়াবিন তেল ও লবণ।

উক্ত ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আপন গ্রাম প্রগতি ওভা (OVA) লালমনিরহাট এর প্রতিষ্ঠাতা সভাপতি মি: উপেন্দ্র নাথ দাস, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, প্রধান উপদেষ্টা আব্দুল মজিদ, কার্যকরী সদস্য আবুল কাশেম প্রমূখ।

প্রধান অতিথি মি: উপেন্দ্র নাথ দাস বলেন, তিনদিনব্যাপী ভাঙ্গন কবলিত এখানকার হতদরিদ্র পরিবারকে সহায়তার অংশ হিসেবে,আজ এ  কর্মসূচির উদ্বোধন করা হলো। এরই ধারাবাহিকতায় আগামী দুইদিন সদর উপজেলার অনন্য ইউনিয়নসহ, জেলার ভোটমারী ইউনিয়নে ও এর কার্যক্রম অব্যাহত থাকবে। আগামীতে বৃহৎ পরিসরে ওভার পক্ষ হতে, এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে বলে ও জানান তিনি।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, প্রধান উপদেষ্টা আব্দুল মজিদ, কার্যকরী সদস্য আবুল কাশেম প্রমূখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com