বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের অর্পিত সম্পত্তি কাণ্ডের প্রশ্নে উত্তপ্ত সেই ভাইরাল ভিডিও, বাস্তবে কী ঘটেছিল? ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ একজন হারালেন চোখ, আরেকজনের মাথায় ৫ সেলাই সাংবাদিক হেনস্তার পর সাদুল্লাপুরের সেই এসিল্যান্ডকে পঞ্চগড়ের বোদায় বদলি চট্টগ্রামে গ্রেপ্তারের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কক্ষে মিললো চিরকুট আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে মেসিকেও ছাড়ালেন রোনালদো, বিশ্বকাপে নতুন রেকর্ড কবিরহাটে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই ৪ বছরের অনার্স চার বছরেই শেষ করতে হবে: শিক্ষামন্ত্রী
লালমনিরহাটে যুবদলের স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হলো কয়েক হাজার মানুষের

লালমনিরহাটে যুবদলের স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হলো কয়েক হাজার মানুষের

কেফায়েত উল্লাহ,নিজস্ব প্রতিবেদক ::লালমনিরহাট জেলার হারাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে টাপু সতী নদীর উপর স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ করেছে লালমনিরহাট জেলা ও হারাটি ইউনিয়ন যুবদল। এতে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হওয়ায় দুই পাড়ের প্রায় আট হাজার মানুষের মাঝে ফিরেছে স্বস্তির নিঃশ্বাস।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে সদর উপজেলার হারাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আরাজি চোঙাদাড়া টাপু এলাকায় সাঁকোটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “যুবদল বিএনপি`র একটি অংশ। বিএনপি সবসময় জনগণের পাশে থাকে ও মানুষের সেবায় এগিয়ে আসে।” এসময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান। দল ক্ষমতায় এলে এই এলাকায় সেতু নির্মাণ করে দেওয়ার আস্বাস দেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান (ভিপি আনিছ), সদস্য সচিব হাসান আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গ্রামবাসী।

স্বাধীনতার পর থেকে সতী নদীর টাপু এলাকায় কোনো সেতু না থাকায় দুই পাড়ের মানুষকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। এখন যুবদলের উদ্যোগে সাঁকো নির্মাণ করায় এলাকাবাসী আনন্দ প্রকাশ করে এবং জেলা যুবদলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে পরবর্তীতে দীর্ঘস্থায়ী ব্রিজ নির্মানের জন্য অনুরোধ জানায় এলাকার বাসিন্দারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com