বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
সুন্দরগঞ্জে বিএনপি সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি!

সুন্দরগঞ্জে বিএনপি সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি!

রাশেদুল ইসলাম রাশেদ,স্টাফ রিপোর্টার: বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কা যেন ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জে। বিএনপি কর্মীদের মধ্যে সম্ভাব্য সংঘর্ষের প্রেক্ষাপটে প্রশাসন এ সতর্কতা জারি করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় ১৪৪ ধারা কার্যকর করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

জানা গেছে, আগামীকাল বুধবার (৩ সেপ্টেম্বর) বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতি এড়াতে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস মঙ্গলবার (২ সেপ্টেম্বর) উপজেলা ও পৌর এলাকায় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশ অনুযায়ী, বুধবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সুন্দরগঞ্জ পৌরসভা ও এর আশেপাশের এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন ও প্রদর্শন, যেকোন ধরনের মাইকিং বা শব্দ যন্ত্র ব্যবহার, পাঁচ বা তার বেশি সংখ্যক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা, সমাবেশ ও মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

আদেশে আরও বলা হয়েছে, এই নির্দেশ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। নির্বাহী অফিসার বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই গ্রুপের মধ্যে বিরোধের কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই জনসাধারণকে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”

এ বিষয়ে মুঠোফোনে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার রাজ কুমার বিশ্বাস জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে। তিনি আরও জানান, প্রয়োজনীয় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সেনাবাহিনীও দায়িত্বে থাকবে, যাতে সুন্দরগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে।

 

আরইসআর/প্রবা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com