বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
জুনে দেশের বিভিন্ন স্থানে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ পঞ্চগড়ে সাবেক এমপির স্ত্রী অবসরপ্রাপ্ত মেজর কাজী মৌসুমী কারাগারে চরফ্যাশনে প্রাণিসম্পদ উন্নয়নে এফডিএ’র আঞ্চলিক কারিগরি কর্মশালা শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্টবাজি চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী ‎লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ ‎ তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা তিস্তার পানি বাড়াতে নিম্নাঞ্চল প্লাবিত, ৮ হাজার পরিবার পানিবন্দী তেঁতুলিয়ায় মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, আট দিনেও মেলেনি খোঁজ; বাবা-মায়ের আহাজারি ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
নিঃস্ব হয়ে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা যুবকের

নিঃস্ব হয়ে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা যুবকের

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় অনলাইন জুয়ায় সর্বস্ব হারানো আল আমিন (৩০) নামে এক যুবক প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার শপথ নিলেন। নিজের জীবনকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়া জুয়ার নেশা থেকে মুক্তি পেতে এমন অদ্ভুত উপায়ে ঘোষণাটি দেন তিনি।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কটিয়াদি সদর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনাটি ঘটে।

আল আমিন উপজেলার আচমিতা ইউনিয়নের অষ্টগড়িয়া গ্রামের সুলতান উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন পিকআপ চালক।

আল আমিন জানান, গত এক বছরে তিনি মোবাইল অ্যাপ ‘নাইন অ্যাপস’-এর মাধ্যমে অনলাইন জুয়ায় জড়িয়ে পড়েন। একসময় নেশার মতো হয়ে ওঠা এই খেলায় তিনি হারিয়েছেন প্রায় ৮ লাখ টাকা। ক্ষতির দায়ে পড়ে বিক্রি করতে হয়েছে তার চারটি গাড়ির মধ্যে একটি টমটম ও একটি পিকআপ। বর্তমানে তিনি প্রায় নিঃস্ব।

জুয়া ছাড়ার সংকল্প দৃঢ় করতে তিনি দুপুরে প্রকাশ্যে প্লাস্টিকের মগ ও বোতলে করে মাথায় দুধ ঢেলে গোসল করেন। ঘটনাস্থলে স্থানীয়রা জড়ো হয়ে তা প্রত্যক্ষ করেন এবং মুঠোফোনে ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়।

ভিডিওতে আল আমিনকে বলতে শোনা যায়, আমি পিকআপ চালাই। জুয়া খেলে আমার জীবন শেষ। গত এক বছরে আমার ৮ লাখ টাকা গেছে। আমার ৪টি গাড়ির মধ্যে ২টি গাড়ি বিক্রি করেছি। আমি সবার কাছে দোয়া চাই। আমি যতদিন বেঁচে থাকব ততদিন আর কোনোদিন জুয়া খেলব না। আমার এ দৃশ্য দেখে যদি কোনো একজন ব্যক্তি ভালো হয়ে যান, ভালো।

আল-আমিন বলেন, স্থানীয়দের খেলা দেখে আমি অনলাইন জুয়ায় আসক্ত হই। প্রথমে মজা করে খেললেও পরে তা নেশায় পরিণত হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com