বিজ্ঞাপন:
কারাবন্দি ভাইকে গাজা দিতে গিয়ে আরেক ভাই আটক

কারাবন্দি ভাইকে গাজা দিতে গিয়ে আরেক ভাই আটক

তাহমিনা আক্তার,ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক খালাতো ভাইকে গাঁজা দিতে গিয়ে নয়ন চন্দ্র মন্ডল নামের এক যুবক কারারক্ষীদের হাতে আটক হয়েছে। আটক নয়ন দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর এলাকার রতন মন্ডলের ছেলে।

শনিবার( ২ আগস্ট ) দুপুরে দক্ষিন কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে।

কারা সূত্রে জানা গেছে, সিনহাত মন্ডল নামে নয়ন মন্ডলের খালাতো ভাই বেশ কিছুদিন যাবত কারাগারে বন্দী রয়েছে। আজ সকালে নয়ন কারা নিয়ম অনুযায়ী টিকেট কেটে ভাইকে দেখতে কারাগারের ভিতরে প্রবেশ করে।

এ সময় সে কারাগারের ভেতরে সিনহাত কে দেয়ার জন্য দুটি গাঁজার পোটলা বিশেষভাবে শরীরের মধ্যে লুকিয়ে রেখে আর, পি চেকপোস্ট গেট পার হওয়ার সময় কারারক্ষী রুবেল মিয়ার জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হলে তল্লাশি করে গাঁজার পোটলা উদ্ধার করা হয়। আটককৃত কে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ আকতার হোসেন জানান, গাজা সহ যুবক আটকের ঘটনায় খবর পেয়ে কারাগারে পুলিশ পাঠানো হয়েছে। আটককৃত কে থানায় হেফাজতে নিয়ে মাদকের নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com