বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মিথ্যা অপবাদ ও হামলার অভিযোগ উত্তেজনার মাঝে আশার বার্তা, পাকিস্তানের প্রস্তাবে ইতিবাচক ইরান মধ্যপ্রাচ্যে শান্তির আশা, ট্রাম্পের কাছে ২ সপ্তাহ সময় চাইলেন পাকিস্তান আশেপাশের ‘চাটু/কার’ মানুষের থেকে সাবধানে থাকিস: তামিমকে ইমরুল কায়েস জমি লিখে না দেওয়ায় মায়ের ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিল ছেলে উপজেলা ছাত্রদল সভাপতি বিবাহিত, সড়কে আগুন দিয়ে পদবঞ্চিতদের বিক্ষোভ অটোপাসের দাবিতে উত্তাল জাতীয় বিশ্ববিদ্যালয়: উপাচার্যের গাড়ি ভাঙচুর টিকটকার ‘রিহিয়া রিহি’ ছিলেন মূলত ছাত্রদল নেতা রেদওয়ান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাজারহাটে দশদিন ব্যাপী বই মেলার উদ্বোধন
আশেপাশের ‘চাটু/কার’ মানুষের থেকে সাবধানে থাকিস: তামিমকে ইমরুল কায়েস

আশেপাশের ‘চাটু/কার’ মানুষের থেকে সাবধানে থাকিস: তামিমকে ইমরুল কায়েস

ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)–এর সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগের প্রমাণ পাওয়ার পর পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের পরিবর্তে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যার প্রধান করা হয়েছে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে।

নতুন দায়িত্ব পাওয়ায় তামিমকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন তার এক সময়ের ওপেনিং সঙ্গী ইমরুল কায়েস। তবে অভিনন্দনের পাশাপাশি সতর্কবার্তাও দিয়েছেন তিনি। ফেসবুকে ইমরুল কায়েস লিখেছেন, “দোস্ত, আশেপাশের চাটুকার মানুষের থেকে সাবধানে থাকিস। অভিনন্দন।”

এদিকে এনএসসি তামিমের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটির অন্য সদস্যদের নামও প্রকাশ করেছে। কমিটির সদস্যরা হলেন—রাশনা ইমাম, মীর্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদিন নান্নু, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানী, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা। জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে, বোর্ড পুনর্গঠনের বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)–কেও অবহিত করা হয়েছে। নতুন এই অ্যাডহক কমিটি ইতোমধ্যে দায়িত্ব গ্রহণ করেছে।


এনএসসি আরও জানিয়েছে, এই কমিটি সাময়িকভাবে দায়িত্ব পালন করবে এবং আগামী তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।

বিসিবির এই পরিবর্তন দেশের ক্রিকেট প্রশাসনে নতুন সমীকরণ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com