বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে ১২ বছরের ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে এবার মোদি সরকারের পতনের ডাক স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক, মরদেহ নিয়ে সড়ক অবরোধ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটা ছাত্রদল-যুবদল নেতাদের রংপুরে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ৪০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার বিদ্যালয়ের বারান্দায় জাতীয় পতাকা ফেলে রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের আইনশৃঙ্খলা রক্ষায় নিরলস সেলিম রেজা, নিরাপত্তায় স্বস্তি কঞ্চিবাড়িবাসীর শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেও বাকি ২ দাবিতে অনড় সিজেপি নেতা অভিজিৎ টানা আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
বিএনপির প্রতি আল্লাহ অসন্তুষ্ট, তাই দেশেও বাড়ছে রোগ-বালাই ও সংকট

বিএনপির প্রতি আল্লাহ অসন্তুষ্ট, তাই দেশেও বাড়ছে রোগ-বালাই ও সংকট

ঝালকাঠি প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাষ্ট্র সংস্কারের চেয়ে ভাগ-বাটোয়ারার রাজনীতিতে বিএনপি বেশি ব্যস্ত হয়ে পড়েছে। জুলাই সনদ বাস্তবায়ন না করেই বিএনপি দেশকে নতুন সংকটের দিকে ঠেলে দিয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে আয়োজিত সদস্যদের (রুকন) শিক্ষা শিবির কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, জনগণের সঙ্গে করা প্রথম প্রতিশ্রুতি রক্ষা করতে না পারায় বিএনপির প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন। এর ফলেই দেশে নানা ধরনের রোগ-বালাই ও সংকট বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা লুটপাট, দখল, খুন ও চাঁদাবাজির মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। সাধারণ মানুষ বর্তমানে নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

জামায়াতের এই কেন্দ্রীয় নেতা বলেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা, দুর্নীতি ও ন্যায়ভিত্তিক রাজনীতির অভাবের কারণেই জনগণের মধ্যে হতাশা তৈরি হয়েছে। দেশের বর্তমান সংকট থেকে উত্তরণে ন্যায় ও আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে রোকন সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বরিশাল অঞ্চলের টিম সদস্য মওলানা ফখরুদ্দিন খান রাজী, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ ফরিদুল হক ও জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম এবং গত সাংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক ও ঝালকাঠি-২ আসনের শেখ নেয়ামুল করিম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com