বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
শিক্ষা মন্ত্রণালয় থেকে ২২ কম্পিউটারের হার্ডডিস্ক গায়েব জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ এমন সরকার চায়নি: মাহমুদা মিতু মুরগির খামারে শিয়ালের উপদ্রব ঠেকাতে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ হারালেন খামারি পঞ্চগড়ে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু পঞ্চগড়ে ৫০ ফুট উঁচু গাছে আটকে পড়া ব্যক্তিকে ২ ঘণ্টা পর উদ্ধার গাজীপুরের কাশিমপুরে সাংবাদিক কে হত্যার উদ্দেশ্যে হামলা। লালমনিরহাটে ১২ বছরের ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে এবার মোদি সরকারের পতনের ডাক স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক, মরদেহ নিয়ে সড়ক অবরোধ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটা ছাত্রদল-যুবদল নেতাদের
পাটগ্রাম সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টায় বিজিবির বাধা

পাটগ্রাম সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টায় বিজিবির বাধা

খাজা রাশেদ,লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের কলসির মুখ সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তঘেঁষা এলাকায় খুঁটি স্থাপনের চেষ্টা চালালে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় উভয় বাহিনীর সদস্যদের মধ্যে সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের শূন্যরেখার কাছাকাছি এলাকায় বিএসএফ সদস্যরা খুঁটি স্থাপনের উদ্যোগ নিলে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আপত্তি জানান এবং কাজ বন্ধ করে দেন। পরে দুই বাহিনীর সদস্যদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।

বিজিবি সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত আইন ও বিদ্যমান নিয়ম মেনেই তারা দায়িত্ব পালন করছে। বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কার্যক্রম মেনে নেওয়া হবে না বলেও জানানো হয়েছে।
এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় স্থানীয়দের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com