বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ
ঝিনাইদহে থানায় ছাত্রদলের হামলার অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

ঝিনাইদহে থানায় ছাত্রদলের হামলার অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

ডেস্ক রিপোর্ট :: ঝিনাইদহ থানায় এনসিপির ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলার অভিযোগ করেছেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘ছাত্রদলের প্রায় ১ হাজার সন্ত্রাসী থানার সামনে এসেছে।


তারা আমাদের ওপর অ্যাটাক করেছে। রামদা নিয়ে এসেছে, দেশীয় অস্ত্র নিয়ে এসেছে। থানার গেট ভাঙার চেষ্টা করছে।’

শুক্রবার (২২ মে) রাতে থানার সামনে থেকে ফেসবুক লাইভে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি সন্ধ্যা ৭টা থেকে ঝিনাইদহ সদর থানার সামনে অবস্থান নিয়েছেন বলে জানান। তিনি বলেন, মামলা নিতেই হবে। বিচার করতেই হবে। তিনি বলেন, বিচারের আশায় থানায় এসেছি, কিন্তু মামলা গ্রহণ করা হচ্ছে না।

এর আগে শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হলে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেসময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কথা বলছিলেন। কথা বলার এক পর্যায়ে পেছন দিক থেকে কিছু যুবক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ করে ও হামলা চালায়।

এতে এনসিপির স্থানীয় কয়েকজন আহত হন

এ ঘটনার পর সেখানে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com