বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
কালিয়াকৈরে শেষ বয়সে প্রতারণার ফাঁদে নিঃস্ব এক আনসার সদস্যের পরিবার তিস্তা টোলপ্লাজায় প্রায় ২কোটি টাকার সমপরিমাণ ইউএস ডলারসহ যুবক আটক পঞ্চগড়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে ৫০ বোতল ফে’নসিডিলসহ মাদ’ক ব্যবসায়ী আ’টক ‎ কুমিল্লায় বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন আজানের আগ মুহূর্তে মসজিদের কক্ষে মিললো ইমামের মরদেহ সরকারি গাছ ও খাস জমি নিয়ে সাদুল্লাপুরে প্রশাসনিক ধোঁয়াশা পঞ্চগড়ে মরিচ ক্ষেতে কাজ করার সময় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু জন্ম-মৃত্যুর মোহনায় এক নীতিনিষ্ঠ জীবনগাথা: সর্বজনশ্রদ্ধেয় ‘তোতা উকিলের’ সততা ও সংগ্রামী জীবনের মহাপ্রয়াণ
সরকারি প্রাথমিকে মেধা যাচাই পরীক্ষা স্থগিত করলো হাইকোর্ট

সরকারি প্রাথমিকে মেধা যাচাই পরীক্ষা স্থগিত করলো হাইকোর্ট

ছবি সংগৃহীত

তাহমিনা আক্তার,ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ স্থগিতাদেশ দেন।

বুধবার (১৭ ডিসেম্বর) রিটকারির আইনজীবী অ্যাডভোকেট নিয়াজ মোর্শেদ আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান। তিনি এর পক্ষে শুনানিতে ছিলেন।

আদালতের এই নির্দেশের ফলে আগামী ২১, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত এই পরীক্ষা আপাতত অনুষ্ঠিত হচ্ছে না। এমআর পদ্ধতিতে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ বিজ্ঞান বিষয়ে এই মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রতি পরীক্ষার্থীর জন্য ১০০ টাকা ফি-ও নির্ধারণ করা হয়েছিল।

এর আগে, প্রাথমিক শিক্ষা অধিদফতরের স্মারকে শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার সময়সূচি জানায়। এর বৈধতা চ্যালেঞ্জ করে কেরানীগঞ্জ পাবলিক ল্যাবরেটরি স্কুলের পরিচালক ফারুক হোসেন ও দুজন অভিভাবক ১০ ডিসেম্বর রিটটি করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com