বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা
পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ

পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার:: ইসলামিক ফাউন্ডেশন পঞ্চগড়ের উপ-পরিচালক মো. রাজিউর রহমান রাজের বিরুদ্ধে তথ্য অধিকার আইনের আওতায় চাওয়া তথ্য না দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, এ বিষয়ে একাধিক সংবাদকর্মী আবেদন করলেও তারা নির্ধারিত তথ্য পাননি।

অভিযোগকারীদের দাবি, ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, শিক্ষক নিয়োগ, ইমাম প্রশিক্ষণ, স্টেশনারি ক্রয় এবং অন্যান্য ব্যয়সংক্রান্ত তথ্য জানতে তারা তথ্য অধিকার আইনের আওতায় আবেদন করেন। তবে তাদের দাবি, নির্ধারিত সময় পার হলেও সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো তথ্য সরবরাহ করা হয়নি।

সংবাদকর্মী বদরুদ্দোজা প্রধান বাঁধন বলেন, “ভুয়া বিল-ভাউচারের অভিযোগের বিষয়ে সত্যতা যাচাই করতে তথ্য অধিকার আইনে আবেদন করেছিলাম। কিন্তু আজ পর্যন্ত কোনো তথ্য পাইনি।”

আরটিভির পঞ্চগড় প্রতিনিধি হারুন অর রশিদ বলেন, “গত ৩১ মার্চ আবেদন করেছি। পরে কয়েকবার অফিসে গিয়েও প্রয়োজনীয় তথ্য পাইনি।”

আরেক আবেদনকারী সংবাদকর্মী সাইদুজ্জামান রেজাসহ স্থানীয় আরও কয়েকজন সাংবাদিকও একই ধরনের অভিযোগ করেছেন।

এদিকে, স্থানীয়ভাবে উপ-পরিচালক মো. রাজিউর রহমান রাজের বিরুদ্ধে অতীতে রাজনৈতিক সম্পৃক্ততা এবং বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগও উত্থাপিত হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো প্রমাণ যাচাই করা সম্ভব হয়নি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইসলামিক ফাউন্ডেশন পঞ্চগড়ের উপ-পরিচালক মো. রাজিউর রহমান রাজের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com