বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুপুরে ভাত খাওয়ার নামে ১০ হাজার টাকা ঘুষ নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিপাহি,ভিডিও ভাইরাল এআই দিয়ে মাদক কারবারির জার্সি বদল, এসআইকে শোকজ বিএনপি নেতাকে অতিথি না করায় স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষকের বিদায় অনুষ্ঠান পণ্ড কুকুরকে ধারালো অস্ত্রের আঘাত, ব্যবসায়ী গ্রেপ্তার ব্রাজিলের খেলা দেখতে না পেরে বিদুৎ অফিসে হামলা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬ ইনুর ১০ বছরের কারাদণ্ডে আমরা সন্তুষ্ট নই, সাজা বাড়াতে আপিল করা হবে সংখ্যার কারসাজিতে শতবর্ষ পর বাটোয়ারা মামলার উদ্ভব পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ
ব্রাজিলের খেলা দেখতে না পেরে বিদুৎ অফিসে হামলা

ব্রাজিলের খেলা দেখতে না পেরে বিদুৎ অফিসে হামলা

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বিদ্যুৎ না থাকায় ব্রাজিল-জাপানের বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে না পেরে পল্লী বিদুৎ অফিসে হামলা ও ভাংচুর করেছে স্থানীয়রা। সোমবার রাতে শাল্লা উপজেলার আনন্দপুর পল্লী বিদুতের সাব-স্টেশনে এ ঘটনা ঘটে।


সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, রাত এগারোটায় ব্রাজিল বনাম জাপানের খেলা চলছিল। ওই সময় আনন্দপুর ও আশেপাশের এলাকায় বিদুৎ ছিল না। বিদুৎ না থাকায় খেলা দেখতে না পেরে দুর্বৃত্তরা পল্লী বিদুৎ অফিসে হামলা চালিয়েছে। এতে অফিসের থাইগ্লাস ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সহ পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ওই ঘটনায় আনন্দপুর গ্রামের অনুজ দাস, মওদুদ আহমেদ, আরমান মিয়া, আল আমিন ও অনিক রায়ের নাম উল্লেখ করে ৬০ জনকে আসামি করে মামলা হয়েছে।

এবিষয়ে দিরাই-শাল্লা পল্লী বিদুতের এজিএম, মো: গিয়াস উদ্দিন বলেন, লোকজন না বুঝে অফিসে হামলা চালিয়ে মূল ফটক সহ অনেক দামী জিনিসপত্র নষ্ট করে দিয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


এব্যাপারে শাল্লা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকিবুজ্জামান বলেন, বিদুৎ অফিসে হামলা ও ভাংচুরের ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com