বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা
বৃষ্টি উপেক্ষা করে তেঁতুলিয়ায় ইউএনও’র পক্ষে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

বৃষ্টি উপেক্ষা করে তেঁতুলিয়ায় ইউএনও’র পক্ষে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর বিরুদ্ধে কথিত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।


মঙ্গলবার (৩০ জুন) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করেই তারা কর্মসূচিতে অংশ নিয়ে ইউএনও’র প্রতি সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ইউএনও’র বিরুদ্ধে সম্প্রতি যে অপপ্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং একটি স্বার্থান্বেষী মহলের পরিকল্পিত অপচেষ্টা। একজন সৎ, দক্ষ ও জনবান্ধব কর্মকর্তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে তারা দাবি করেন।


বক্তারা অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে তারা দায়িত্বশীল কর্মকর্তাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com