বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী ‎লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ ‎ তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা তিস্তার পানি বাড়াতে নিম্নাঞ্চল প্লাবিত, ৮ হাজার পরিবার পানিবন্দী তেঁতুলিয়ায় মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, আট দিনেও মেলেনি খোঁজ; বাবা-মায়ের আহাজারি ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক আর্জেন্টিনার খেলা দেখার সময় চেয়ারে বসা নিয়ে সংঘর্ষে আহত ২০ জামায়াত এমপির বরাদ্দে প্রকল্প সভাপতি ভাগনে-ভগ্নিপতি বাজেট নয়, এটি প্রতারণার দলিল; নাহিদ ইসলাম একযোগে ডিআইজিসহ ২১ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি
চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে

চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ২৫ জন সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াত কার্যালয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলের সঙ্গে সংযুক্ত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান।

জামায়াতের সূত্রে জানা গেছে, শ্রী সুমন কর্মকার সাহার নেতৃত্বে এই ২৫ জন সদস্য অধ্যাপক লতিফুর রহমানের মাধ্যমে দলে যোগ দিয়েছেন। যোগদানকারীরা সবাই চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন শ্রী সুমন কর্মকার সাহা, সুকুমার পরামানিক, চন্দন দাশ, সুদর্শন মন্ডল, বক্ষনাথ ঠাকুর, জয়নাল চৌধুরী, কানাই চৌধুরী, ভরত চৌধুরী, সতীশ মন্ডল, বাবলু মন্ডল, সিতু মন্ডল, সুমল মন্ডল, দলন মন্ডল, মন্টু লাল চৌধুরীসহ অন্যান্যরা।

অধ্যাপক লতিফুর রহমান সংবাদে বলেন, “বিভিন্ন পেশা ও মতের মানুষের মাঝে আমাদের দাওয়াতি কার্যক্রম অব্যাহত আছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ০২ নম্বর ওয়ার্ডের কয়েকজন হিন্দু ধর্মাবলম্বীর মধ্যে এই দাওয়াত পৌঁছালে তারা সদস্য ফরম পূরণ করে আমাদের প্রতি সমর্থন জানিয়েছেন। ইনশাআল্লাহ, ভবিষ্যতে এই দাওয়াতি কার্যক্রম আরও বিস্তৃত হবে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com