বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত দিনের হট্টগোলের জের রাতে সংঘর্ষে, পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপে আহত ২১ মহাসড়কে যান চলাচল বন্ধ তেঁতুলিয়ায় কাজীর বিরুদ্ধে নানা অভিযোগ, লাইসেন্স বাতিলের দাবিতে মানববন্ধন গাজীপুরের কালিয়াকৈরে বজ্রপাতে নিহত ১জন পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে হু’মকির অভিযোগে, বিএনপির ৪ নেতাসহ আ’টক ৬ পঞ্চগড়ে দাদুর অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে থেমে গেল ২ বছরের সায়ানের ছোট্ট জীবন” গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে আলোচনায় কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খাঁন সাংবাদিক আফজালের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা এরশাদ ভজনপুর স্বাস্থ্য কেন্দ্রের জমি দখলে নিয়েছে কর্মচারী
পঞ্চগড়ে ডিবি পুলিশের হাতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

পঞ্চগড়ে ডিবি পুলিশের হাতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার::পঞ্চগড় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সদর থানার ১নং অমর খানা ইউনিয়নের কাজির হাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৫০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট সহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি  ফয়সাল আহমেদ বাপ্পী(১৯) পিতা আফসার আলী, গ্রাম শুকদেব পাড়া, থানা ও জেলা পঞ্চগড়। 

পঞ্চগড় ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে। পঞ্চগড় পুলিশ সুপারে সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা এর নির্দেশনায় এস আই মো: আবু হোসেন এর নেতৃত্বে এস আই সাদেকুল ইসলাম, এস আই নিমাত নুর চৌধুরী সহ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান অদ্য ইং ০৭/০৯/২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। পঞ্চগড় সদর থানাধীন অমরখানা ইউনিয়নের কাজিরহাট বাজারের ৩০০ গজ উত্তর দিকে জনৈক তোফায়েল এর চা বাগানের পাশে কাচা রাস্তার উপর থেকে ২৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করে মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রস্তুতি চলছে। 

পঞ্চগড় ডিবির এস আই মো: আবু হোসেন জানান, মাদক ও অপরাধ দমনে তাদের এ অভিযান চলমান থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com