অনলাইন ডেস্ক::টাঙ্গাইলের মির্জাপুরে একসঙ্গে চার নবজাতকের জন্ম দিয়েছেন জেলার কালিহাতি উপজেলার সৌদি আরব প্রবাসী নাজমুল ইসলামের স্ত্রী বিথী আক্তার (২১)।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কুমুদিনী হাসপাতালের অবস্ বিভাগে ভর্তির পর নরমাল অস্ত্রপচারের মাধ্যমে চার সন্তান প্রসব করেন গৃহবধূ বিথী। বাচ্চাগুলোর মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে বলে জানা যায়।

এই ঘটনা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নতির দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। ওজন তুলনামূলক কম হওয়ায় বর্তমানে বাচ্চা চারজন খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে জানিয়েছে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

বিথীর বাবা বাদল মিয়া জানান, তার মেয়ে গর্ভবতী জানতে পেরে উভয় পরিবারই তার প্রতি বেশি বেশি যত্ম করেন। কয়েকবার আল্ট্রাসনোগ্রাম করেও জানতে পারি তিনটি বাচ্চা হবে। তবে পরিস্থিতি খারাপ হওয়ায় আমরা মেয়েকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করি। পরে ডাক্তার নরমাল ডেলিভারির মাধ্যমে চারটি বাচ্চা প্রসব করান। আমরা চারটি বাচ্চার কথা শুনে খুব অবাক হই। সবশেষে আমরা খুবই আনন্দিত। এসময় তিনি তার মেয়ে ও সন্তানদের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

এদিকে পরিবারের অন্য সদস্যরা জানান, তারা খুবই আনন্দিত এবং সমাজের অন্যান্য লোকজনও এই ঘটনাকে স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নতির উদাহরণ হিসেবে গ্রহণ করছেন।
কুমুদিনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমা আক্তার বলেন, বৃহস্পতিবার সকালে ওই নারী ভর্তি হন। আমরা ৩৬ সপ্তাহে নরমাল ডেলিভারী করে থাকি। কিন্তু বিথী ২৯ সপ্তাহে নরমাল ডেলিভারীর মাধ্যমে চারজন সন্তান জন্ম দেন। প্রতিটি বাচ্চার ওজন ১ কেজির মতো। ওজন কম হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। হাসপাতালের পক্ষ থেকে মা ও বাচ্চাদের সকল ধরনের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।
Leave a Reply