বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
হাতীবান্ধায় বাসচাপায় স্কুলছাত্রের মৃত্যু

হাতীবান্ধায় বাসচাপায় স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক::লালমনিরহাটের হাতীবান্ধায় সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে বাসচাপায় ইসমাম ইসলাম (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দিঘীরহাট এলাকার ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাম হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তার বাবা নুর ইসলাম সৌদি আরব প্রবাসী ও সরসাগুদাম সিঙ্গিমারী এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল ছুটির পর খেলাধুলা শেষে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-গামী ‘ফাহমিতা’ পরিবহনের একটি বাস ইসমামকে চাপা দেয়। এতে ঘটনার স্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

হাতীবান্ধা থানা পুলিশের এসআই সঞ্জয় জানান, দুর্ঘটনার পরপরই বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com