বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
তেঁতুলিয়ায় করতোয়া নদীতে পাথর তুলতে গিয়ে বৃদ্ধ শ্রমিকের মৃত্যু জগদল বাজারে চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন লেখার অভিযোগ, অন্তঃসত্ত্বার গর্ভের সন্তান মৃত্যুর দাবি গাজীপুরের কোনাবাড়ী ১২ ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড। নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ লালমনিরহাটে আপন গ্রাম প্রগতি ওভা (OVA) এর  উদ্যোগে, ত্রাণ কর্মসূচির উদ্বোধন. ৫ শতক জমি নিয়ে ২২ বছরের জট, রেকর্ড বিভ্রান্তির নেপথ্যে কী? গাইবান্ধায় এসপির বাংলো থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার এতিমদের সঙ্গে সময় কাটিয়ে মাওলানা আব্দুল আজিজকে স্মরণ ছাত্রশিবিরের রংপুরে চার হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি, সুজনের মানববন্ধন মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকবো না: পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ
অর্থ কেলেঙ্কারির অভিযোগে লালমনিরহাটের সাবেক সমন্বয়কসহ গ্রেপ্তার ২

অর্থ কেলেঙ্কারির অভিযোগে লালমনিরহাটের সাবেক সমন্বয়কসহ গ্রেপ্তার ২

কেফায়েত উল্লাহ,নিজস্ব প্রতিবেক:: লালমনিরহাটের পাটগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের্র সাবেক প্রধান সমন্বয়ক গোলাম আজমকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই মামলায় শাহাদত হোসেন মারুফ নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পাটগ্রাম থানা-পুলিশ। আজ শুক্রবার সকালে তাঁদের লালমনিরহাট আদালতে পাঠানো হয়।

পাটগ্রাম থানা-পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যবাজারে ইশা জুয়েলার্সের মালিক ইয়াছিন আলীর কাছ থেকে প্রায় এক মাস আগে গয়না তৈরি করেন মামলার ১ নম্বর আসামি মামুন হোসেন। তখন তিনি কিছু টাকা বকেয়া রাখেন। এ টাকা নিতে ১২ আগস্ট রাতে মামুনের বাড়িতে যান ইয়াছিন ও তাঁর বন্ধু শুভ জুয়েলার্সের মালিক শুভ শর্মা।

সেখান থেকে ফেরার পথে রিকশায় উঠলে রেললাইনসংলগ্ন রাস্তায় তাঁদের পথরোধ করেন শাহাদত হোসেন মারুফ ও সাগর হোসেন। পরিস্থিতি বুঝে ইয়াছিন দৌড়ে পালিয়ে যান। এ সময় শুভ শর্মাকে মারধর করা হয়। ছুরি ঠেকিয়ে তাঁর মোবাইল ফোন ও জুয়েলার্স দোকানের চাবি ছিনিয়ে নেন আসামিরা।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, শুভর মোবাইল ফোন ব্যবহার করে ই-ব্যাংকিংয়ের মাধ্যমে ১৩ আগস্ট তিন দফায় ১ লাখ ৯৯ হাজার ৪৯৮ টাকা অন্য একজন গ্রাহক জায়েদ বিন সাবিতের হিসাবে স্থানান্তর করা হয়। একইভাবে পাটগ্রামের পূবালী ব্যাংকের আরও একটি হিসাবে দুই দফায় ৬৫ হাজার টাকা স্থানান্তর করা হয়।

শুভ পরে সাবিতকে জিজ্ঞেস করলে তিনি জানান, ওই টাকা গোলাম আজম ও মতিউর রহমান নিয়ে গেছেন। মতিউর এ মামলার ৩ নম্বর আসামি। এ ঘটনায় গতকাল রাত দেড়টার দিকে শুভ শর্মা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে পাটগ্রাম থানায় মামলা করেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পথরোধ করে মৃত্যুর ভয় দেখিয়ে দোকানের চাবি ও মোবাইল ফোন কেড়ে নিয়ে ই-ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা আত্মসাৎ করার অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com