বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত দুর্ঘটনায় ‎মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম মানবিক সংকটে পরিবার বিকেলে ছুটির পর সন্ধ্যায় তালাবদ্ধ স্কুলের বাথরুম থেকে উদ্ধার হলো শিশু গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি দিলো জামায়াতসহ ১১ দল বিডিইআরএম লালমনিরহাট জেলা শাখার আয়োজনে, আলোচনা সভা অনুষ্ঠিত ‎ নবীর (সা.) অবমাননায় মৃত্যুদণ্ডের আইন চাইলেন এমপি হানজালা ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
পঞ্চগড়ে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে ছাত্রদলের কর্মী নিহত, প্রতিবাদে বিক্ষোভ

পঞ্চগড়ে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে ছাত্রদলের কর্মী নিহত, প্রতিবাদে বিক্ষোভ

পঞ্চগড়ে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘামনজু হোসেন, স্টাফ রিপোর্টার::পঞ্চগড়ে ছুরিকাঘাতে জাবেদ উমর (১৮) নামের ছাত্রদলের একজন কর্মী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত আটটার দিকে শহরের সিনেমা হল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।


পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ জানান, ‘আমরা রাত পৌনে ৯টার দিকে খবর পাই, সিনেমা হল মার্কেট এলাকায় জয় (জাবেদ উমর) নামে একজন তরুণ ছুরিকাঘাতে আহত হয়েছেন। রংপুর মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনার সঙ্গে প্রাথমিকভাবে আল আমিন ও পারভেজ নামের দুজন তরুণের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

শইমী ইমতিয়াজ আরও জানান, ‘মৃত্যুর পর ওই তরুণের লাশ বাড়িতে নেওয়া হয়েছিল। দ্রুততম সময়ে লাশের ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।’

নিহত জাবেদ উমর ওরফে জয় পঞ্চগড় পৌরসভার পুরাতন ক্যাম্প এলাকার জহিরুল ইসলামের ছেলে। তিনি এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। পড়াশোনার পাশাপাশি তিনি পঞ্চগড় বাজারে একটি ফলের দোকানের ব্যবস্থাপকের দায়িত্ব পালন করতেন। তিনি পঞ্চগড় পৌর ছাত্রদলের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। এ ঘটনার জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাতে শহরে বিক্ষোভ করেন স্থানীয় লোকজন।

পুলিশ জানিয়েছে, পূর্বশত্রুতার জেরে ওই তরুণকে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় পঞ্চগড় পৌরসভার নতুনবস্তি-খালপাড়া এলাকার দুই তরুণ জড়িত বলে অভিযোগ ওঠেছে।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাত আটটার পর পঞ্চগড় বাজারের সিনেমা হল মার্কেটে কয়েকজন তরুণ জটলা করে কথা-কাটাকাটি করছিলেন। একপর্যায়ে জাবেদ উমরের পেটে ছুরি মেরে পালিয়ে হাসপাপতালেযান কয়েকজন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে রংপুর মেডিকেল কলেজ ও স্থানান্তরের পরামর্শ দেন। তবে রংপুরে নেওয়ার পথেই জাবেদ উমরের মৃত্যু হয়। মৃত্যুর পর তাঁর লাশ নিজ বাড়িতে নেওয়া হয়। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শহরে বিক্ষোভ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com