বিজ্ঞাপন:
‎লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ ‎

‎লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ ‎

খাজা রাশেদ, লালমনিরহাট: লালমনিরহাটের  বন্যা কবলিত এলাকার বানভাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা বিএনপি।

‎ বুধবার (৬ আগস্ট) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

‎ত্রাণ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি  ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

‎ এ সময়ে তিনি বলেন, “সরকার যেখানে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে পাশে থেকে কাজ করে যাচ্ছে। বিএনপি সব সময় জনগণের পাশে ছিল, আছে ও  থাকবে “।

‎ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে জেলা বিএনপির যুগ্ন- সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে দুর্গত মানুষের মাঝে চাল,ডাল,তেল,শুকনো খাবারসহ প্রয়োজনীয়  সামগ্রী বিতরণ করেন।

‎ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত নেতারা সরকারের সমালোচনা করে বলেন, বন্যার্তদের পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় সাধারণ মানুষকে  চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ।

‎সেসময় ত্রাণ নিতে আসা একজন বন্যাকবলিত নারী বলেন, “আমার বাড়ি-ঘর সব পানির নিচে, চুলা জালানোর ও উপায় নেই। বিএনপির এই সহযোগিতা পেয়ে আমরা কিছুটা হলেও স্বস্তি পাচ্ছি।



‎এদিকে ”অনুষ্ঠানের শেষে বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু বন্যা পরবর্তী পুনর্বাসন ও সরকারিভাবে  সহায়তা নিশ্চিত করার দাবিও জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com