বিজ্ঞাপন:
গাজীপুরে শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু

গাজীপুরে শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক::গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাঁচুয়া বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১ আগস্ট) সকাল ৮টায় উপজেলার পাঁচুয়া বাউনপাড় বিল সংলগ্ন বন্দে আলী হাজী বাড়ির পেছনে এই দুর্ঘটনা ঘটে।

.
নিহতদের একজন শ্রীপুরের টেংরা টেপির বাড়ির নুর আলমের ছেলে মাহিন (১৬) এবং অপরজন বায়োজিদ (৩৫) এর ঠিকানা জানা যায়নি।

কাপাসিয়া থানার এসআই জাহিদ জানান, ‘আমি মাহিন নামে একজনের মরদেহ উদ্ধার করেছি।’

প্রত্যক্ষদর্শী শরীফ মিয়া জানান, সকালে ৫ বন্ধু মিলে শাপলা ফুল তুলতে বিল এলাকায় যান। সেখানে একটি ছোট নৌকা ভাড়া করে পানিতে নামেন তারা। একপর্যায়ে হঠাৎ নৌকাটি কাত হয়ে গেলে দুইজন পানিতে পড়ে গিয়ে তলিয়ে যান। স্থানীয়রা অনেক চেষ্টা করে তাদের উদ্ধার করেন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সামিয়া বলেন, ‘নিহত একজনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।’

মাহিনের বড় ভাই মামুন জানান, ‘আমি খবর পেয়ে ছুটে এসে দেখি, আমার ভাই আর নেই। তার সঙ্গেও থাকা আরেকজনও মারা গেছেন।’

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com