বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‎লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
ওসি পরিচয়ে ফ্রিজ-টিভি-ফ্যান হাতিয়ে নেওয়া সুমন গ্রেপ্তার

ওসি পরিচয়ে ফ্রিজ-টিভি-ফ্যান হাতিয়ে নেওয়া সুমন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি: আনোয়ারায় ওসি পরিচয়ে ফ্রিজ, স্মার্ট টিভি ও সিলিং ফ্যান হাতিয়ে নেয়া মো. সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) বিকেলে চট্টগ্রাম নগরীর বুলু দিঘী পশ্চিম পাড় এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় হাতিয়ে নেওয়া ফ্রিজ, স্মার্ট টিভি ও সিলিং ফ্যান উদ্ধার করা হয়েছে। এর আগে গত শুক্রবার ওসি পরিচয়ে বন্দর সেন্টার ও বটতলী রুস্তম নামক দুটি ইলেকট্রনিক্সের দোকান থেকে পণ্যগুলো হাতিয়ে নিয়ে যান সুমন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, আনোয়ারা থানার ওসি পরিচয়ে দুই ব্যবসায়ী থেকে ইলেকট্রনিক্স মালামাল হাতিয়ে নেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা থানায় অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে প্রতারককে চক্রকে ধরতে আনোয়ারা থানা পুলিশের বিশেষ টিম তথ্য প্রযুক্তি সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

গতকাল বিকেলে চট্টগ্রাম নগরীতে আসামির ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় হাতিয়ে নেওয়া সামগ্রী উদ্ধার করা হয়।

আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতারণার ঘটনায় মূল পরিকল্পনাকারীকে মালামালসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অন্য অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত আছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com