বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
সাদুল্লাপুরে নির্ধারিত দামেই কৃষকের হাতে মিলছে ইউরিয়া সার তেঁতুলিয়ায় করতোয়া নদীতে পাথর তুলতে গিয়ে বৃদ্ধ শ্রমিকের মৃত্যু জগদল বাজারে চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন লেখার অভিযোগ, অন্তঃসত্ত্বার গর্ভের সন্তান মৃত্যুর দাবি গাজীপুরের কোনাবাড়ী ১২ ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড। নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ লালমনিরহাটে আপন গ্রাম প্রগতি ওভা (OVA) এর  উদ্যোগে, ত্রাণ কর্মসূচির উদ্বোধন. ৫ শতক জমি নিয়ে ২২ বছরের জট, রেকর্ড বিভ্রান্তির নেপথ্যে কী? গাইবান্ধায় এসপির বাংলো থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার এতিমদের সঙ্গে সময় কাটিয়ে মাওলানা আব্দুল আজিজকে স্মরণ ছাত্রশিবিরের রংপুরে চার হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি, সুজনের মানববন্ধন
জুলাই শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

জুলাই শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

তাহমিনা আক্তার,ঢাকা: জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচির সূচনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (৩০ জুন) দিবাগত রাত ১১টা ৩০ মিনিটে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ছাত্রদলের পক্ষ থেকে শুরু হয়েছে। এ সময় মোমবাতি প্রজ্বালনের পর দলটির নেতা-কর্মীরা শহীদ মিনারে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন এবং এক মিনিট নীরবতা পালন করেন।

এর আগে, রবিবার (২৯ জুন) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের বার্তা পৌঁছে দিতেই এই কর্মসূচি। দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র ও জনতার দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতা এবং বিজয়ের ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই মাসব্যাপী এই কর্মসূচির উদ্দেশ্য। শুধু স্মরণ নয়, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন উদ্যোম সৃষ্টির আহ্বানও বয়ে আনবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com