বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে বিশেষ অভিযানে মাদক উদ্ধার, জুয়া খেলায় আটক ৪ এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে: মির্জা ফখরুল পঞ্চগড়ে চলন্ত বাস থেকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে সুপারভাইজারের মৃত্যু লালমনিরহাটে আধুনিক শিক্ষার নতুন দিগন্ত: অধিনায়কের বক্তব্য লালমনিরহাটে আধুনিক শিক্ষার নতুন দিগন্ত: অধিনায়ক মেহেদি লালমনিরহাট সীমান্তে আছড়ে পড়ল ভারতীয় ড্রোন মধ্যরাত থেকে আঘাত হানতে পারে কালবৈশাখী, সারা দেশে বৃষ্টির সতর্কবার্তাa শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের কর্মসূচি ঘোষণা স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী
ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়ার আহ্বান পাকিস্তান সেনাপ্রধানের

ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়ার আহ্বান পাকিস্তান সেনাপ্রধানের

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের সুপারিশ করেছেন। হোয়াইট হাউজের মুখপাত্র আনা কেলি এ তথ্য নিশ্চিত করেছেন।

আনা কেলি সাংবাদিকদের জানান, গত মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ প্রতিহত করার ক্ষেত্রে ট্রাম্পের কূটনৈতিক ভূমিকার প্রশংসা করে মুনির তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন চেয়েছেন। এরপর প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউজে মুনিরকে স্বাগত জানান।

আনা কেলি বলেন, জেনারেল মুনির মনে করেন ভারত-পাকিস্তান পারমাণবিক উত্তেজনা প্রশমনে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা বিশ্বশান্তির জন্য গুরুত্বপূর্ণ ছিল।

তবে ভারতের পক্ষ থেকে এ দাবিকে বারবার অস্বীকার করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ২২ এপ্রিল পাহেলগামের সন্ত্রাসী হামলার পর উদ্ভূত সামরিক উত্তেজনা হ্রাসে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো তৃতীয় পক্ষের কোনও ভূমিকা ছিল না।

নোবেল শান্তি পুরস্কার সাধারণত চারটি মূল ক্ষেত্রে অবদান রাখার জন্য প্রদান করা হয়ে থাকে— অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণ, শান্তি আলোচনার প্রচেষ্টা, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা এবং একটি সুসংগঠিত ও শান্তিপূর্ণ বিশ্ব গঠনের জন্য কাজ করা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com