বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত দুর্ঘটনায় ‎মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম মানবিক সংকটে পরিবার বিকেলে ছুটির পর সন্ধ্যায় তালাবদ্ধ স্কুলের বাথরুম থেকে উদ্ধার হলো শিশু গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি দিলো জামায়াতসহ ১১ দল
লালমনিরহাটে পুকুরে ডুবে নিখোঁজ হওয়ার প্রায় ৪ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

লালমনিরহাটে পুকুরে ডুবে নিখোঁজ হওয়ার প্রায় ৪ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

কেফায়েত উল্লাহ:: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাপটিবাড়ি ডিগ্রী কলেজের পিছনের পুকুরে ডুবে আপন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় চার ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।

জানা গেছে, সোমবার (৯ জুন) দুপুর ১২টার দিকে আরও তিন শিশুর সঙ্গে গোসল করতে নামে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আপন। গোসল শেষে তিনজন পুকুর থেকে উঠে এলেও আপন আর ওঠেনি। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি।

পরে বিকেল ৩টা ২০ মিনিটের দিকে আদিতমারী উপজেলার ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সাপ্টিবাড়ি উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুরে তল্লাশি চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।

নিহত আপন লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়ন আমতলা গ্রামের বাসিন্দা এরশাদ আলীর ছেলে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর মরদেহ উদ্ধারের বিষয়েটি নিশ্চিত করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com