বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, রাতের আঁধারে হামলায় আহত ৭ ৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার রংপুরে ১০ দিনে ৬ খুন, আতঙ্কে মানুষ শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পুরো পরীক্ষা নিলেন শিক্ষক লালমনিরহাটে ‘দল বদল’ রাজনীতির কারিগর ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব লালমনিরহাটে স্কুলছাত্রী ধ’র্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রে’প্তার মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার হাতীবান্ধায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রতিবাদ
জি এম কাদের, তার স্ত্রীসহ ১৯ জনের নামে হত্যাচেষ্টা মামলা

জি এম কাদের, তার স্ত্রীসহ ১৯ জনের নামে হত্যাচেষ্টা মামলা

নিজস্ব প্রতিবেদক:: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, তার স্ত্রী দলের প্রেসিডিয়াম সদস্য ও লালমনিরহাট জেলার সভাপতি শেরিফা কাদের, সাধারণ সম্পাদক জাহিদ হাসান লিমনসহ ১৯ জনের নাম উল্লেখ করে লালমনিরহাট সদর থানায় মামলা হয়েছে।

সোমবার (২ জুন) হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলাটি করেন খলিলুর রহমান নামে এক ব্যক্তি। এতে অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ২০-৩০ জনকে।

লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুর নবী মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

এজাহারে বাদী অভিযোগ করেন, ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে লালমনিরহাট শহরের নেছারিয়া কামিল মাদরাসা ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন তিনি। ভোট চলাকালে জি এম কাদেরসহ অন্যান্যদের নির্দেশে তাকে ভোটকেন্দ্রের বাইরে এনে মারধর ও হত্যাচেষ্টা করা হয়।

সেই সময় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি বলেও এজাহারে উল্লেখ করেন বাদী খলিলুর রহমান। পরে আজ (২ জুন) দুপুরে এ মামলা দায়ের করেন তিনি। এ বিষয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী জানান, অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com