বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ কালিয়াকৈরে চাঞ্চল্যকর আজিবুর রহমান হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার। লালমনিরহাটে দৈনিক যুগের আলো পত্রিকার- ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গাইবান্ধার সদর উপজেলায় বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে এক যুবকের মৃত্যু মাদকসেবনের সময় আটক ২, পুকুর পরিষ্কার করালেন স্থানীয়রা পঞ্চগড়ে স্কুলছাত্রী ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় মানববন্ধন, জড়িতদের শাস্তির দাবি
এক দিনে ২৩ নিয়োগ পরীক্ষা, তামাশা বললেন চাকরিপ্রত্যাশীরা

এক দিনে ২৩ নিয়োগ পরীক্ষা, তামাশা বললেন চাকরিপ্রত্যাশীরা

অনলাইন ডেস্ক:: চাকরির পরীক্ষাগুলো শুক্রবার কেন্দ্রিক হওয়ায় এক দিনেই একাধিক পরীক্ষা হচ্ছে। আগামী শুক্রবার (২৩ মে) একই দিনে ন্যাশনাল সিকিউরিটি ইন্টিলিজেন্স (এনএসআই) নিয়োগ পরীক্ষাসহ মোট ২৩টি প্রতিষ্ঠান চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে কয়েকটি পরীক্ষা পড়েছে একই সময়ে। এতে বড় ধরনের সমস্যায় পড়েছেন চাকরিপ্রার্থীরা।

বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চাকরিপ্রার্থীদের প্ল্যাটফর্ম ‘পিএসসি সংস্কার আন্দোলন’। প্ল্যাটফর্মটি বলছে, এ ধরনের সিদ্ধান্ত তাদের সঙ্গে তামাশা করার সমতুল্য। আজ সোমবার (১৯ মে) প্ল্যাটফর্মটির দপ্তর সংগঠক আওরঙ্গজেব সই করা এক বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৩ মে তারিখে দেশের বিভিন্ন নিয়োগকারী সংস্থা ও প্রতিষ্ঠান একযোগে ২৩টি চাকরির পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এতে দেশের লক্ষাধিক চাকরিপ্রার্থী মারাত্মক সংকটে পড়েছেন। চাকরিপ্রার্থীরা এখন বিভ্রান্ত ও হতাশ-কোন পরীক্ষায় অংশ নেবেন আর কোনটি বেছে নিতে হবে তা নিয়ে তারা মানসিক চাপের মধ্যে রয়েছেন। প্রতিটি পরীক্ষা চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের জন্য সমান গুরুত্বপূর্ণ, কিন্তু একই দিনে একাধিক পরীক্ষার আয়োজন করা, তাদের প্রতি চরম অবিচার ও উদাসীনতার বহিঃপ্রকাশ। আমরা বিগত সরকারের আমলে এটি লক্ষ্য করতাম, যাতে করে তাদের ছত্রছায়ায় থাকা শিক্ষার্থীরাই শুধু চাকরি পায়। প্রকৃত মেধাকে মূল্যায়ন করা হতো না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com