বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী সদস্য সংগ্রহ করছে ‘রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন’ লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আরও একটি ট্র্যাজেডি, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার কমলনগরে হাম প্রতিরোধে শুরু হয়েছে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম
সুন্দরগঞ্জে জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেফতার ৩

সুন্দরগঞ্জে জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেফতার ৩

রাশেদুল ইসলাম রাশেদ,স্টাফ রিপোর্টার:: গাইবান্ধার সুন্দরগঞ্জে বাঁশঝাড়ে গোপনে বসানো জুয়ার আসরে অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পুষ্প চন্দ্র দাসসহ তিনজনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ মে) রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা (মন্ডলপাড়া) গ্রামের একটি বাঁশঝাড় থেকে তাদেরকে আটক করা হয়।

আরো পড়ুন: গাইবান্ধায় ঝড়ো হাওয়ায় বটগাছ ভেঙে চায়ের দোকানে নারীর মৃত্যু

গ্রেফতারকৃতরা হলেন– শ্রীপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য ও ভেলারায় (মাঝিপাড়া) গ্রামের মৃত প্রফুল্ল চন্দ্র দাসের ছেলে পুষ্প চন্দ্র দাস (৪০), দক্ষিণ সীচা (ছাতিনামারী) গ্রামের জবেদ আলীর ছেলে সামিউল ইসলাম (৪০) এবং সীচা (মন্ডলপাড়া) গ্রামের মৃত হানিফ উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৪৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চন্ডিপুর ইউনিয়নের সীচা (মন্ডলপাড়া) গ্রামের আমিনুল ইসলাম ঘটকের বাড়ির পিছনের বাঁশঝাড়ে জুয়ার আসর বসেছে। পরে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নি.) দীপক চন্দ্র রায় সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ারুরা পালানোর চেষ্টা করে।

তবে শেষ পর্যন্ত তিনজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৫ হাজার ৩’শ টাকা এবং জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

প্রবা/আরইসআর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com