বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ক্ষোভ, সুন্দরগঞ্জে দপ্তরে দপ্তরে তালা পঞ্চগড়ে লাইসেন্স বিহীন প্যাথলজিতে লিভার পরীক্ষার রিপোর্ট নিয়ে প্রতারনা সিভিল সার্জনের কাছে প্রতারনার অভিযোগ লালমনিরহাটে ১১শিক্ষকের বিদ্যালয়ে পরীক্ষার্থী ৫ জন, ওবুও পাস করেনি কেউ ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ক্ষোভ, ইউএনও-সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে বিএনপির রাজপথের ডাক বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া ঋতু পেল জিপিএ-৫ অভাবের কাছে হার মানেননি আকবর, ৫৪ বছর বয়সে এসএসসি পাস এসএসসিতে ফেল করে তরুণীর আত্মহত্যা একসঙ্গে জিপিএ ৫ পেলেন মা-ছেলে ৩ পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১১ শিক্ষক ১৭ জন শিক্ষকের প্রতিষ্ঠানে শতভাগ ফেল
বিএনপি সভাপতির গুদাম থেকে ১০৪ বস্তা সরকারি চাল উদ্ধার

বিএনপি সভাপতির গুদাম থেকে ১০৪ বস্তা সরকারি চাল উদ্ধার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের বাসুরিয়া এলাকা থেকে বিএনপি নেতার গুদাম থেকে ১০৪ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে যৌথবাহিনী। গতকাল সোমবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে প্রায় ৩ ঘণ্টা অভিযান শেষে কালোবাজারির জন্য অবৈধভাবে মজুদ করা ভিজিডি কার্ডের চালগুলো জব্দ করা হয়।

অভিযুক্ত গুদাম মালিক মো. আলী হোসেন। তিনি পিংনা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও বাসুরিয়া গ্রামের মৃত লাল মাহমুদের ছেলে। অভিযানের সময় তিনি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

পুলিশ ও আভিযানিক দল সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লে. শাহারিয়া তালুকদার রিফাত ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (এসিল্যান্ড) লিজা রিছিলের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালায়। এসময় প্রতি বস্তায় ৫০ কেজি করে ১০৪ বস্তায় ৫ হাজার ২০০ কেজি দুস্থদের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিডি চাল জব্দ করা হয়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. রাশেদ হাসান বলেন, উদ্ধারকৃত চালগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত গুদাম মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com