বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গলায় ফাঁস নিয়ে পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির আত্মহত্যা নবীনগরে বিবাহিত নারীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ তদন্ত সাপেক্ষে বিচারের দাবি পঞ্চগড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেফতার ১ চট্টগ্রামে বন্যায় ১ লাখ ১২ হাজারের বেশি গবাদিপশু ও হাঁস-মুরগির মৃত্যু, ক্ষতি ৩০ কোটি টাকা লালমনিরহাট টিটিসিতে বিআরটিএ কর্মকর্তার ট্রাফিক আইনবিষয়ক বিশেষ ক্লাস মানিলন্ডারিং মামলায় সিআইডির জালে ৮১ ফুট রাম মূর্তি উদ্যোগের উদ্যোক্তা হরিদাস চন্দ্র লালমনিরহাটের শিবরাম স্কুল থেকেই প্রাথমিকের বৃত্তি পেল ১৯ শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যমজ তিন বোন রংপুরসহ ৫ বিভাগে আগামী ৪৮ ঘন্টায় অতিভারী বর্ষণের পূর্বাভাস: প্লাবিত হতে পারে নিচু এলাকা ব্যবসায়ীকে হেনস্তা ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ ববি ছাত্রদল নেতাদের বিরুদ্ধে
চট্টগ্রামে বন্যায় ১ লাখ ১২ হাজারের বেশি গবাদিপশু ও হাঁস-মুরগির মৃত্যু, ক্ষতি ৩০ কোটি টাকা

চট্টগ্রামে বন্যায় ১ লাখ ১২ হাজারের বেশি গবাদিপশু ও হাঁস-মুরগির মৃত্যু, ক্ষতি ৩০ কোটি টাকা

ডেস্ক রিপোর্ট :: ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও উজান থেকে নেমে আসা বন্যার পানিতে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ব্যাপক প্রাণিসম্পদ ধ্বং’স হয়েছে। সরকারি প্রাথমিক হিসাব অনুযায়ী, বন্যায় বিভাগের পাঁচ জেলায় ১ লাখ ১২ হাজার ৮২৭টি গবাদিপশু ও হাঁস-মুরগি মা’রা গেছে। এতে খামার ও পশুখাদ্য ধ্বং’সসহ সব মিলিয়ে আনুমানিক ৩০ কোটি ১৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।


বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তর গত ১২ জুলাই (রবিবার)একটি প্রাথমিক ক্ষয়খতির প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, বন্যায় মা’রা যাওয়া প্রাণীদের মধ্যে রয়েছে ৪৬টি গরু, ১২৩টি ছাগল, ৪০টি ভেড়া, ১ লাখ ১১ হাজার ৯৮টি মুরগি এবং ১ হাজার ৫২১টি হাঁস। কেবল গবাদিপশু ও হাঁস-মুরগির মৃ’ত্যুর কারণে আর্থিক লোকসান হয়েছে ৩ কোটি ৭৮ লাখ টাকা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিভাগের ৩৬টি উপজেলার ১৫৬টি ইউনিয়নে গবাদিপশুর খাবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া বন্যার কারণে বিভাগের ৩৩টি প্রাণিসম্পদ অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে। খামার সংক্রান্ত এসব ক্ষতিতে লোকসান ধরা হয়েছে প্রায় ৭২ লাখ টাকা।


প্রাণিসম্পদ কর্মকর্তারা জানিয়েছেন, এই ক্ষয়খতির খতিয়ানটি প্রাথমিক। বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়ার পর এবং মাঠ পর্যায়ে পুনর্বিশ্লেষণ সম্পন্ন হলে সামগ্রিক ক্ষয়খতির পরিমাণ আরও বাড়তে পারে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com