বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী সদস্য সংগ্রহ করছে ‘রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন’ লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আরও একটি ট্র্যাজেডি, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার কমলনগরে হাম প্রতিরোধে শুরু হয়েছে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম
লালমনিরহাট টিটিসিতে বিআরটিএ কর্মকর্তার ট্রাফিক আইনবিষয়ক বিশেষ ক্লাস

লালমনিরহাট টিটিসিতে বিআরটিএ কর্মকর্তার ট্রাফিক আইনবিষয়ক বিশেষ ক্লাস

মাহবুবুর রহমান ,লালমনিরহাট প্রতিনিধি :: দক্ষ, সচেতন ও আইন মেনে চলা চালক গড়ে তোলার লক্ষ্যে সোমবার (১৩ জুলাই) সকাল ১১টায় লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এ ড্রাইভিং উইথ অটো মেকানিক্স ট্রেডের প্রশিক্ষণার্থীদের জন্য ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তাবিষয়ক বিশেষ ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর কর্মকর্তা মোঃ সাজ্জাদুর রহমান।

লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সৈয়দ মাসুম রব্বানীর আমন্ত্রণে আয়োজিত এ বিশেষ ক্লাসে দেশ-বিদেশ প্রকল্পের আওতাধীন ড্রাইভিং উইথ অটো মেকানিক্স ট্রেডের প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন।

ক্লাসে মোঃ সাজ্জাদুর রহমান ট্রাফিক আইন, রোড সিগন্যাল, বিভিন্ন ধরনের রোড সাইন, নিরাপদ যানবাহন পরিচালনা, সড়কে চালকের দায়িত্ব ও কর্তব্য, পথচারীর অধিকার এবং দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদ ড্রাইভিং এবং পেশাদার চালকের নৈতিক দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

অধ্যক্ষ সৈয়দ মাসুম রব্বানী বলেন, কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন বিশেষজ্ঞদের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের ব্যবহারিক জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি করা সময়ের দাবি। এ ধরনের উদ্যোগ দক্ষ ও কর্মসংস্থান উপযোগী মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও সমন্বয় করেন ড্রাইভিং উইথ অটো মেকানিক্স ট্রেডের ইনচার্জ মোস্তাফিজুর রহমান। এ সময় প্রশিক্ষক, কর্মকর্তা এবং দেশ-বিদেশ প্রকল্পের আওতাধীন প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com