বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গলায় ফাঁস নিয়ে পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির আত্মহত্যা নবীনগরে বিবাহিত নারীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ তদন্ত সাপেক্ষে বিচারের দাবি পঞ্চগড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেফতার ১ চট্টগ্রামে বন্যায় ১ লাখ ১২ হাজারের বেশি গবাদিপশু ও হাঁস-মুরগির মৃত্যু, ক্ষতি ৩০ কোটি টাকা লালমনিরহাট টিটিসিতে বিআরটিএ কর্মকর্তার ট্রাফিক আইনবিষয়ক বিশেষ ক্লাস মানিলন্ডারিং মামলায় সিআইডির জালে ৮১ ফুট রাম মূর্তি উদ্যোগের উদ্যোক্তা হরিদাস চন্দ্র লালমনিরহাটের শিবরাম স্কুল থেকেই প্রাথমিকের বৃত্তি পেল ১৯ শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যমজ তিন বোন রংপুরসহ ৫ বিভাগে আগামী ৪৮ ঘন্টায় অতিভারী বর্ষণের পূর্বাভাস: প্লাবিত হতে পারে নিচু এলাকা ব্যবসায়ীকে হেনস্তা ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ ববি ছাত্রদল নেতাদের বিরুদ্ধে
লালমনিরহাটের শিবরাম স্কুল থেকেই প্রাথমিকের বৃত্তি পেল ১৯ শিক্ষার্থী

লালমনিরহাটের শিবরাম স্কুল থেকেই প্রাথমিকের বৃত্তি পেল ১৯ শিক্ষার্থী

লালমনিরহাট প্রতিনিধি: প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুল। প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ২০ জন শিক্ষার্থীর মধ্যে ১৯ জনই বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ১৬ জন ট্যালেন্টপুল এবং ৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। জেলার কোনো একটি বিদ্যালয় থেকে গড়ে এটিই সর্বোচ্চ সংখ্যক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সাফল্য।

রোববার প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা যায়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষকদের নিরলস প্রচেষ্টা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতার ফলেই এ অসাধারণ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, “এই অর্জনের পেছনে আমার শিক্ষক, বাবা-মা এবং বিদ্যালয়ের সার্বিক সহযোগিতা রয়েছে। ভবিষ্যতে আরও ভালো ফল করে দেশ ও জাতির জন্য কাজ করতে চাই।”

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সুমাইয়া আক্তার মিমের মা বলেন, “আমার মেয়ে প্রথম শ্রেণি থেকেই শিবরাম আদর্শ পাবলিক স্কুলে পড়াশোনা করছে। বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক যত্ন, নিয়মিত পাঠদান এবং শৃঙ্খলাপূর্ণ পরিবেশের কারণেই সে আজ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। এই সাফল্যে আমরা খুবই আনন্দিত ও গর্বিত। আমি বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা জানাই।”

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম ফারুক বলেন, “শিবরাম আদর্শ পাবলিক স্কুলের এই ফলাফল নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি শুধু প্রতিষ্ঠানটির নয়, পুরো জেলার জন্য গর্বের বিষয়। শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতার সমন্বয়েই এমন ফল সম্ভব হয়েছে। আমরা আশা করি, ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি একই ধারাবাহিকতা বজায় রেখে আরও ভালো ফল করবে।”

এদিকে, একসঙ্গে এত সংখ্যক শিক্ষার্থীর বৃত্তি অর্জনের খবরে বিদ্যালয়জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। স্থানীয় শিক্ষানুরাগীরাও এ সাফল্যকে জেলার শিক্ষা ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখছেন।

প্রবা/আরইসআর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com