বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বোদায় ধানক্ষেতের আড়ালে ৪ কেজি গাঁজা, ডিবির অভিযানে গ্রেপ্তার ১ School বটিয়াঘাটায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ ফজলে রাব্বী বকশীগঞ্জে ডিবিরি অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান। শ্বাশতি ইসলাম সুষমার চোখে সালমা খানম: ‘শিক্ষক নন, জীবনের পথ দেখানো এক আলোকবর্তিকা’ অষ্টম শ্রেণি পাস থেকে দুই পত্রিকার সম্পাদক ও মানবাধিকার সংগঠনের পদে—সুমনের বিরুদ্ধে নানা অভিযোগ বিএসের মাঠে অনুপস্থিতির অভিযোগ, ফসল নিয়ে বিপাকে বোদার কৃষক পরিকল্পিত নগরায়ণ ও নিরাপদ আবাসনের তাগিদ, পঞ্চগড়ে বিশ্ব বসতি দিবস পালিত বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ
ডোপ টেস্টের খবর পেয়ে ২ দিন ধরে নিখোঁজ পুলিশ কর্মকর্তা

ডোপ টেস্টের খবর পেয়ে ২ দিন ধরে নিখোঁজ পুলিশ কর্মকর্তা

ডেস্ক রিপোর্ট :: মাদক গ্রহণের সন্দেহে ডোপ টেস্ট করানোর উদ্যোগ নেওয়ার খবর পেয়ে চাঁদপুরের নতুন বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মামুন উর রশিদ গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার ব্যক্তিগত মুঠোফোন বন্ধ রয়েছে এবং তিনি কর্মস্থলেও অনুপস্থিত। পুলিশ একাধিকবার তার বাসায় গিয়েও কোনো সন্ধান পায়নি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম।

তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত মঙ্গলবার ও আজ বুধবার পুলিশ সদস্যরা এসআই মামুনের বাসায় খোঁজ নিতে গেলেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মুঠোফোন নম্বরটিও বন্ধ রয়েছে।

সংশ্লিষ্ট পুলিশ সূত্রে জানা গেছে, নতুন বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত ১৮ জন সদস্যের মধ্যে এসআই মামুনের গতিবিধি ও আচরণ নিয়ে কর্তৃপক্ষের সন্দেহ তৈরি হয়। তার বিরুদ্ধে নিয়মিত মাদক সেবনের অভিযোগ ওঠায় বিষয়টি নিশ্চিত হতে তাকে ডোপ টেস্টের আওতায় আনার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে ডোপ টেস্টের বিষয়টি জানতে পারার পর থেকেই তিনি ফাঁড়িতে আসা বন্ধ করে দেন।

বিষয়টি নজরে আসার পর চাঁদপুরের পুলিশ সুপারের নির্দেশে তাকে খুঁজে বের করে ফাঁড়িতে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়। তবে দুই দিন ধরে তার কোনো হদিস মিলছে না।

ফাঁড়ি সূত্র জানায়, পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে সন্দেহভাজন সদস্যদের পর্যায়ক্রমে ডোপ টেস্টের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে। তবে এসআই মামুন উর রশিদের বিরুদ্ধে ওঠা মাদক সেবনের অভিযোগের সত্যতা নিশ্চিত হতে ল্যাব পরীক্ষার ফলাফল প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com