রংপুর প্রতিনিধি: রংপুর নগরীর মাহিগঞ্জ শ্রী শ্রী পরেশ নাথ মন্দিরের সাধারণ সভায় আগামী ২০২৬-২০২৯ মেয়াদের জন্য খেমচাদ সোমানী রবি সভাপতি এবং বিশ্বজিৎ মহন্তকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

গতকাল মাহিগঞ্জ শ্রী শ্রী পরেশ নাথ মন্দির প্রাঙ্গণে তপন শর্মার সভাপতিত্বে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে গীতা পাঠের মধ্য দিয়ে মন্দিরের প্রতিষ্ঠাতা ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা বাবু রামকৃষ্ণ সোমানীর আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়।
সাধারণ সভায় মন্দিরের আয়-ব্যয়, ব্যবস্থাপনা ও বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয়। মন্দিরের উন্নয়ন ও কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে উপস্থিত সদস্যদের নিয়ে নতুন কমিটি গঠন নিয়ে আলোচনা শুরু হয়।

সভায় সভাপতি পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পরে উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে আগামী তিন বছরের জন্য খেমচাদ সোমানী রবি সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে বিশ্বজিৎ মহন্তকে পুনরায় নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত কমিটির কার্যক্রমকে আরও গতিশীল করতে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। এ সময় মন্দিরের উন্নয়ন, ধর্মীয় কার্যক্রম পরিচালনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।

সাধারণ সভায় উপস্থিত ছিলেন বিকাশ মহন্ত মঙ্গল, প্রদীপ কুমার রায়, বাবু বরুণ কান্তি ঝন্টু সাহা, রামকৃষ্ণ ঘোষ, সাগর দাস, জনি সোমানী, রাজ গোস্বামী, পল্লব গোস্বামী, তন্ময় রায়, ছোটন প্রমুখ।
Leave a Reply