বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে স্কুলছাত্রী ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় মানববন্ধন, জড়িতদের শাস্তির দাবি ধ্বংসের মুখে নবীনগরের দুইশ বছরের ঐতিহাসিক জমিদার মঠ, সংরক্ষণের দাবি ডোপ টেস্টের খবর পেয়ে ২ দিন ধরে নিখোঁজ পুলিশ কর্মকর্তা এসিডদগ্ধের নয় বছর পর আমেনার মৃত্যু আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন লালমনিরহাটে বিষাক্ত বর্জ্যে ২ লাখ টাকার মাছ নিধন, বিবাদীর হুমকিতে নিরাপত্তাহীনতায় বাদী পরিবার​ লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার অভিযোগ সাদুল্লাপুরে জমি নিয়ে বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন “নতুন ভবন চকচকে হলে কী হবে, ভেতরে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ ফায়ার সিলিন্ডার অথচ কতৃপক্ষের নেই কোন নজর পঞ্চগড়ে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, লজ্জা সহ্য করতে না পেরে আত্মহত্যায় মৃত্যু-দুই আসামি গ্রেপ্তার মাহিগঞ্জ পরেশ নাথ মন্দিরের সাধারণ সভায় সভাপতি রবি, সম্পাদক বিশ্বজিৎ
এসিডদগ্ধের নয় বছর পর আমেনার মৃত্যু আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন

এসিডদগ্ধের নয় বছর পর আমেনার মৃত্যু আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি ::গোপনাঙ্গে এসিডদগ্ধের শিকার গৃহবধূ আমেনা খাতুন (২৮) চিকিৎসাধীন অবস্থায় নয় বছর পর মারা গেছেন। গত ২১ আগস্ট’২৬ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় বিচার চেয়ে পুনরায় থানায় লিখিত অভিযোগ দেয়ার পরেও প্রধান আসামীকে গ্রেফতার না হওয়ায় রাস্তায় নেমে এসেছেন স্বজন ও এলাকাবাসী।

বুধবার নিহত আমেনার পরিবার, এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠন আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছেন। লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ে সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার শতাধিক নারী পুরুষ অংশ গ্রহন করেন।

মানববন্ধনে নিহত আমেনার মা জাহানারা বেগম, নানা লোকমান হাকিম, ভাই জাকির হোসেন, এলাকাবাসী মহুবার রহমান, আওয়াল ইমন, স্বপ্না রানী রায়, লালমনিরহাট পৌরসভার ১নং ওয়ার্ড মহিলাদলের সভাপতি স্বপ্না আক্তার, সাধারণ সম্পাদক নাসিমা ইয়াসমিন প্রমূখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, আমেনাকে দীর্ঘদিন ধরে নির্যাতন করা হয়েছে। শেষে গোপন অঙ্গে এসিড ঢেলে দেয়া হয়েছে। দীর্ঘ চিকিৎসার পরেও এসিড ঢেলে দেওয়া স্থানে ক্যান্সার হয়। দীর্ঘ নয় বছর পর গত ২১ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আমেনা বেগমের মৃত্যু হয়। এটা এটি অমানবিক কাজ। এটি একটি সভ্য সমাজ কখনো মেনে নিতে পারে না। তারা প্রধান আসামী আফজাল হোসেন আপনসহ অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতার ও  ফাঁসির দাবী জানান।

মানববন্ধনে নিহত আমেনার ভাই জাকির হোসেন বলেন, নয় বছর আগে তাঁর বোন আমেনা খাতুনের বিয়ে হয়েছিল আদিতমারী উপজেলার কমলাবাড়ী এলাকার আফজাল হোসেন আপনের সঙ্গে। বিয়ের পর যৌতুকের টাকা চাওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। বোনকে করা হতো শারিরীক নির্যাতন । যৌতুকের দাবি পূরণ না হওয়ায় ২০১৭ সালের ২ সেপ্টেম্বর রাত ১১টার দিকে শশুরবাড়ীতে আমেনার বসতঘরের শয়নকক্ষে তাঁর গোপনাঙ্গে এসিড ঢেলে দেয় স্বামী। এতে তিনি গুরুতর অসুস্থ হন। পরে তাঁকে বিভিন্ন সময়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় আদালতে মামলা হলেও দীর্ঘ নয় বছরেও বিচার কাজ শেষ হয়নি। তবে এ মামলার প্রধান আসামী আফজাল হোসেন আপনের  মা আছিয়া বেগমকে গ্রেফতার করলেও বর্তমানে তিনি জামিনে আছেন।

এদিকে গত ২১ আগস্ট  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমার বোনের মৃত্যু হয়। আমি বোন হত্যার বিচার চাই।

মানববন্ধনে নিহত গৃহবধূর আমেনার মা জাহানারা বেগম বলেন, আমার মেয়েকে অনেক নির্যাতন করা হয়েছে। এসিড ঢেলে দেওয়ার কারনে গোপন অঙ্গে ঘা হয়েছিলো। দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরেও মেয়ে আমেনার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গত ১২ আগস্ট তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমার মেয়ে মারা যায়। আমি মেয়ে হত্যার বিচার চাই।

আদিতমারী থানার ওসি নাজমুস সাকিব সজিব জানান, হাসপাতালে ওই গৃহবধূ মৃত্যুর ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। মামলার প্রধান আসামী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে সব ধরনের চেষ্টা অব্যহত রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com