বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
৭৬ মিলিমিটার বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, জনদুর্ভোগ নগরবাসীর

৭৬ মিলিমিটার বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, জনদুর্ভোগ নগরবাসীর

ডেস্ক রিপোর্ট :: টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সপ্তাহের প্রথম কর্মদিবসেই চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। প্রধান সড়ক ও অলিগলি পানিতে তলিয়ে যাওয়ায় অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। গণপরিবহন সংকটেও ভোগান্তি বেড়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার রাত ১২টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। শনিবার রাত থেকে তা আরও বেড়ে যায়। ভোরে কয়েক ঘণ্টা টানা বর্ষণের পরও থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে।

রবিবার (১২ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মিরপুর, শেওড়াপাড়া, আগারগাঁও, মোহাম্মদপুর, ফার্মগেট, মালিবাগ, বাড্ডা, শাহজাদপুর, মধ্যবাড্ডা, রামপুরা, বনশ্রী, যাত্রাবাড়ী, ডেমরা, পুরান ঢাকা, শান্তিনগর, গুলিস্তান, মতিঝিল, পল্টন, কাকরাইল, গ্রিন রোড, পান্থপথ, ধানমন্ডি, কলাবাগান, কালশী, উত্তরাসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে আছে। কোথাও কোথাও হাঁটুপানি জমেছে। অনেক বাসাবাড়ির নিচতলাতেও পানি ঢুকে পড়েছে।

অলিগলিতে পানি না নামায় বাসিন্দাদের মূল সড়কে পৌঁছাতেই ভোগান্তি পোহাতে হচ্ছে। বিভিন্ন স্থানে চলমান খোঁড়াখুঁড়ির কারণে একপাশের রাস্তা কেটে রাখায় কোথাও কোথাও চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

জলাবদ্ধতার কারণে যানবাহনের গতি কমে গেছে। অনেক স্থানে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও বাসের সংকটও দেখা দিয়েছে। অনেক যাত্রীকে হাঁটুপানি মাড়িয়ে গণপরিবহনে উঠতে হয়েছে। কেউ কেউ ভিজেই কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

চাকরিজীবী আবদুল কুদ্দুস সাইমুম বলেন, প্রচণ্ড বৃষ্টিতে রাস্তাঘাট প্রায় তলিয়ে গেছে। রিকশা ও যানবাহনের সংখ্যাও কম। দু-একটি বাস পেলেও হাঁটুপানি মাড়িয়ে উঠতে হচ্ছে।

তিনি বলেন, বৃষ্টি মানেই অফিসগামী মানুষের ভোগান্তি। রিকশা, সিএনজি কিংবা বাস সহজে পাওয়া যায় না। পেলেও কয়েক গুণ বেশি ভাড়া গুনতে হয়।

জলাবদ্ধতার প্রভাব পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠানেও। পানি জমে যাওয়ায় অনেক শিক্ষার্থী সময়মতো প্রতিষ্ঠানে পৌঁছাতে পারেনি। এ পরিস্থিতিতে মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের পূর্বনির্ধারিত অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এদিকে, টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেওয়ায় দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে সোমবারের (১৩ জুলাই) ঢাকা শিক্ষাবোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষাও স্থগিত করার দাবি তুলেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।

পরীক্ষার্থীরা জানান, বৃষ্টিপাতের কারণে রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাশাপাশি অনেক এলাকায় লোডশেডিং হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে আরও বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে সোমবারের পরীক্ষা স্থগিত করার দাবি করছেন তারা।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবার সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

এ ছাড়া দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com