বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী সদস্য সংগ্রহ করছে ‘রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন’ লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আরও একটি ট্র্যাজেডি, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার কমলনগরে হাম প্রতিরোধে শুরু হয়েছে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম
রংপুরসহ ৫ বিভাগে আগামী ৪৮ ঘন্টায় অতিভারী বর্ষণের পূর্বাভাস: প্লাবিত হতে পারে নিচু এলাকা

রংপুরসহ ৫ বিভাগে আগামী ৪৮ ঘন্টায় অতিভারী বর্ষণের পূর্বাভাস: প্লাবিত হতে পারে নিচু এলাকা

নিজস্ব প্রতিবেদক :: দেশের উত্তরাঞ্চলসহ ৫টি বিভাগে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে দেশের অনেক জেলায় এই বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের কিছু কিছু জেলায় ২০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে।


​বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা ‘বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড (BWOT)’ এক সতর্কবার্তায় এই তথ্য জানিয়েছে।

​জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির আশঙ্কা

​সংস্থাটি জানায়, টানা ও অতিভারী বর্ষণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে স্বল্পস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে। একই সাথে উজানে (ভারতের অংশে) তীব্র বৃষ্টিপাতের কারণে দেশের প্রধান প্রধান নদনদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।


​ঝুঁকিপূর্ণ এলাকা: বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের নদীগুলোর পানি আশঙ্কাজনকভাবে বাড়তে পারে। কোনো কোনো পয়েন্টে নদীর পানি বিপদসীমা অতিক্রম করে নিম্নাঞ্চল ও নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com